ভাষা নির্বাচন / Select Language
  • 🇧🇩
    বাংলা মূল ভাষা (Original)
  • 🇺🇸
    English English
সুব্রত চৌধুরী • প্রকাশিত: ১৪ নভেম্বার ২০২৬, ০২:৫২ পিএম • অনলাইন সংস্করণ

আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন

আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন

নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে দক্ষিণ এশীয় কমিউনিটির উদ্যোগে নবনির্বাচিত ডেমোক্রেটিক পার্টির জনপ্রতিনিধিদের সম্মানে অনুষ্ঠিত হয়েছে বিজয় উদযাপন অনুষ্ঠান।

১৩ নভেম্বর, শুক্রবার রাতে স্থানীয় একটি ভেন্যুতে আয়োজিত এ অনুষ্ঠানে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।

সাবেক কাউন্সিলম‍্যান আনজুম জিয়ার সঞ্চালণায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলিজাবেথ লিসা বেনডার,সীন রিগিন,অ্যান্থনি কালান্ড্রিলো,রিচার্ড হিলি,জোনাথান মার্সিলাজ,কায়েল গরনিক, মাইক সোলায়মান, ড. ওয়ালিদ আবদ্রাবুহ,সোহেল আহমেদ, জহিরুল ইসলাম বাবুল, শাহরু রাজা চৌধুরী, রিয়াজ রাজপুত,আমের কাশ্মীরি, কলিমউল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে আটলান্টিক সিটি স্কুল বোর্ডের সদস্য সুব্রত চৌধুরীসহ দক্ষিণ এশীয় কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও কমিউনিটির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

ডেমোক্র্যাটিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি ডেমোক্রেটিক পার্টির সদস্যদের মিলনমেলায় পরিণত হয়। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।