প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২৩ , ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা।
সংগঠনের উদ্যোগে আজ সকালে ধানমন্ডির বাংলাদেশ ইনষ্টিটিউট অব ম্যানেজমেন্ট অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট শামসুল হক টুকু এমপি।