কাজী রাহাত শামস

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বার ২০২৬ , ০৬:৫০ এ এম

অনলাইন সংস্করণ

এক ছবিতেই বদলে যাবে আপনার চেহারা, ফিরে যাবেন পুরোনো দশকে

৫০-এর দশক থেকে ২০০০-এর দশক—এক ছবিতেই বদলে যাচ্ছে সময়, পোশাক ও ফ্যাশন

কখনো ভেবেছেন, আপনি যদি ১৯৫০-এর দশকে জন্মাতেন তাহলে দেখতে কেমন হতেন? কিংবা ১৯৭০, ১৯৮০ বা ১৯৯০-এর দশকে আপনার পোশাক, চুলের স্টাইল ও ছবির ধরন কেমন হতে পারত? কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির কল্যাণে এখন এসব কল্পনাকে ছবিতে রূপ দেওয়া সম্ভব।

সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে নিজের বর্তমান ছবি ব্যবহার করে বিভিন্ন দশকের চেহারা তৈরি করার ট্রেন্ড। একটি ছবি এআই টুলে দিয়ে নির্দিষ্ট সময়ের পোশাক, চুলের স্টাইল, ফটোগ্রাফির ধরন, আলো ও পরিবেশের নির্দেশনা দিলেই তৈরি হচ্ছে সেই সময়ের উপযোগী নতুন ছবি।

বিশেষ করে ১৯৫০ থেকে ২০০০-এর দশক পর্যন্ত বিভিন্ন সময়কে ঘিরে তৈরি করা ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আকর্ষণ তৈরি করছে। কেউ নিজেকে দেখছেন পুরোনো সাদা-কালো স্টুডিও ছবিতে, কেউ আবার ১৯৮০ বা ১৯৯০-এর দশকের ফ্যাশনে।

এই ধরনের ছবি তৈরির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—মূল ব্যক্তির মুখের পরিচয় ও বৈশিষ্ট্য যতটা সম্ভব অপরিবর্তিত রাখা। এরপর শুধু সময় অনুযায়ী পোশাক, চুল, ব্যাকগ্রাউন্ড, ক্যামেরার ধরন ও ছবির রঙ পরিবর্তনের নির্দেশনা দিতে হয়।

যেভাবে বিভিন্ন দশকের ছবি তৈরি করবেন

১. ১৯৯০-এর দশক

Prompt:

“What would I look like in the ’90s? Transform my uploaded photo into an authentic 1990s portrait while preserving my exact facial identity, facial features, expression and proportions. Give me a realistic 1990s hairstyle, fashion, clothing and studio photography style. Vintage film grain, natural skin texture, period-accurate colors, nostalgic atmosphere, realistic photography.”

২. ১৯৭০-এর দশক

Prompt:

“What would I look like in the ’70s? Transform my uploaded photo into an authentic 1970s portrait while preserving my exact facial identity, facial features, expression and proportions. Add period-accurate 1970s hairstyle, clothing and fashion. Warm vintage tones, analog film texture, classic studio photography, realistic skin texture and authentic 1970s atmosphere.”

৩. ১৯৫০-এর দশক

Prompt:

“What would I look like in the ’50s? Transform my uploaded photo into an authentic 1950s portrait while preserving my exact facial identity, facial features, expression and proportions. Use classic 1950s clothing, hairstyle and formal portrait photography. Black-and-white or subtle vintage tones, film grain, soft studio lighting, realistic photographic details.”

৪. ১৯৬০-এর দশক

Prompt:

“What would I look like in the ’60s? Transform my uploaded photo into an authentic 1960s portrait while preserving my exact facial identity, facial features, expression and proportions. Add authentic 1960s hairstyle, clothing and fashion. Vintage analog photography, soft lighting, subtle film grain, period-accurate background and realistic skin texture.”

৫. ২০০০-এর দশক

Prompt:

“What would I look like in the 2000s? Transform my uploaded photo into an authentic early-2000s portrait while preserving my exact facial identity, facial features, expression and proportions. Use early-2000s hairstyle, clothing and fashion trends. Digital-camera photography style, realistic skin texture, slightly nostalgic early-2000s aesthetic and authentic background.”

৬. ১৯৬৫ সাল

Prompt:

“What would I look like in 1965? Transform my uploaded photo into a realistic portrait from the year 1965 while preserving my exact facial identity, facial features, expression and proportions. Use authentic 1965 clothing, hairstyle, photography style and background. Vintage film texture, realistic lighting, period-accurate details and historically appropriate fashion.”

৭. ১৯৮০-এর দশক

Prompt:

“What would I look like in the ’80s? Transform my uploaded photo into an authentic 1980s portrait while preserving my exact facial identity, facial features, expression and proportions. Add authentic 1980s hairstyle, clothing and fashion. Vintage studio photography, analog film grain, slightly faded colors, realistic skin texture and nostalgic 1980s atmosphere.”

শুধু একটি ছবি, বদলে যাবে পুরো সময়কাল

এই ট্রেন্ডের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, একই ব্যক্তির ছবি ব্যবহার করে কয়েকটি ভিন্ন দশকের আলাদা আলাদা সংস্করণ তৈরি করা যায়। পরে ছবিগুলো পাশাপাশি সাজালে বোঝা যায় সময়ের সঙ্গে পোশাক, চুলের ধরন, ফটোগ্রাফি ও সৌন্দর্যচর্চার পরিবর্তন।

তবে এআইয়ের তৈরি এসব ছবি বাস্তব অতীতের ছবি নয়—এগুলো মূলত প্রযুক্তির সাহায্যে তৈরি করা কাল্পনিক রূপ। তাই পোস্ট করার সময় প্রয়োজনে ছবিটি এআই দিয়ে তৈরি বলে উল্লেখ করা ভালো।

প্রযুক্তির এই ব্যবহার শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ নয়। পুরোনো সময়ের ফ্যাশন, বিজ্ঞাপন, সিনেমা, ইতিহাসভিত্তিক কনটেন্ট কিংবা ব্যক্তিগত স্মৃতির নতুন উপস্থাপনাতেও এমন ছবি ব্যবহার করা যেতে পারে।

একটি বর্তমান ছবি দিয়ে যখন কয়েক দশক পেছনে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে, তখন এআইয়ের এই নতুন ট্রেন্ড যে সামাজিক যোগাযোগমাধ্যমে আরও জনপ্রিয় হবে—তা বলাই যায়।