এইচ এম আকতার

প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬ , ০২:০৩ পিএম

অনলাইন সংস্করণ

মুনা ব্রুকলিন ইস্ট চ্যাপ্টারের এডুকেশন সেশন অনুষ্ঠিত

মুনার সাবেক প্রেসিডেন্ট হারুন ওর রশিদ বলেছেন, চরিত্রিক মাধুর্য দিয়ে মানুষকে ইসলামে আকৃষ্ট করতে হবে। আমরা যদি দাওয়াতি কাজ না করি তাহলে হাশরের ময়দানে আল্লাহ কাছে জবাবহিদি করতে হবে।

গত মঙ্গলবার বিকেলে বাইতুল মামুর এন্ড কমিউনিটি সেন্টারে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা), ব্রুকলিন ইস্ট চ্যাপ্টার আয়োজিত দাওয়াতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চ্যাপ্টার সভাপতি মাওলানা মোতাসিম বিল্লাহ সিরাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুনার সাবেক প্রেসিডেন্ট হারুন ওর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ রুহুল আমিন।

এডুকেশন সেশনে সূরা আস-সাফ থেকে গুরুত্বপূর্ণ দারস পেশ করেন মুনা নিউইয়র্ক সাউথ জোনের সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ।

চ‍্যাপ্টার সেক্রোটারি মাওলানা আবু সালেহ নায়েব আলীর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, চ‍্যপ্টার কর্মপরিষদ সদস‍্য মাওলানা মাঈনউদ্দিন সুজন, মাওলানা মোস্তফা কামাল, হুমায়ুন কবীর, মোহাম্মদ ফরহাদ, আব্দুস সাওার, মাওলানা জিয়া উদ্দিন, সালাউদ্দিন মোহাম্মদ রাসেল, নূর মোহাম্মদ, করিম মোল্লা, ফাহিম হোসাইন ও আব্দুল্লাহ আল মাহমুদ। 

হারুন ওর রশিদ বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দাওয়াতি জীবনের অনুসরণ, সাহাবায়ে কেরামের আদর্শ, ব্যক্তি থেকে ব্যক্তির কাছে (One-to-One) ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছেন। নবুয়াতের প্রথম তিন বছর ব্যক্তি পর্যায়ে দাওয়াতি কাজ করেছেন। পরে তিনি প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন।

এসময় প্রতিকুল পরিবেশেও তিনি তার উত্তর চরিত্র এব আর্দশ দিয়ে মানুষের মন জয় করেছেন। কাফেরেরা তার চারিত্রিক মাধুর্য দেখে ইসলামের ছায়া তলে আসতে শুরু করে।

তায়েফে ইসলামের দাওয়াত দিতে গিয়ে রাসুল (সা) এর দান্দান মোবারক শহিদ হন। সে অবস্থা ও তিনি দাওয়াতি কাজ করেছেন। চরম প্রতিকুল অবস্থাতেও তিনি কারো জন্য ধ্বংস কামনা করেননি।

আমাদের কথার চেয়ে বেশি চারিত্রিক মাধুর্য দিয়ে মানুষকে ইসলামের দিকে আহবান করতে হবে। 


সেশনটি সফল করতে ব্রুকলিন ইস্ট চ্যাপ্টারের কর্মপরিষদ সদস্যবৃন্দ শৃঙ্খলা, নিবন্ধন, ডিজিটাল ব্যানার, খাদ্য ব্যবস্থাপনাসহ বিভিন্ন দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন চ‍্যাপ্টার বায়তুল মাল সম্পাদক মাঈনউদ্দিন শিপন, এছাড়াও চ্যাপ্টার ও সাব-চ্যাপ্টারের অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরাও সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সকল দায়িত্বশীল ভাই এবং উপস্থিত ডেলিগেটদের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।###