ঢাকা অফিস

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ , ০৬:২২ পিএম

অনলাইন সংস্করণ

জাতীয় ছাত্রশক্তির সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি, মুখ্য সংগঠক তানজিল

জাতীয় ছাত্রশক্তির সমন্বিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের এক বছরের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুমোদিত কমিটিতে মো. নূর আলম হাসানকে আহ্বায়ক, ফারহানা বুশরা তনি ও তামিম আবতাহীকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া যাবের বিন নূরকে সদস্য সচিব এবং মো. আব্দুল্লাহ আল নোমান ও আব্দুল্লাহ আল ফয়সাল আহমেদকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে।

কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন এহসানুল করিম তানজিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন কমিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়, সংগঠন সম্প্রসারণ এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।