এখন সময় রিপোর্ট : নিউ ইয়র্ক ছেড়ে বাংলাদেশে যাওয়ার আগে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনটি ছিল পাতানো। ৩০ সেপ্টম্বর রোববার অনুষ্ঠিত স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনটিতে গোপন তালিকার বাইরে কাউকে সুযোগ দেয়া হয়নি। এ সংক্রান্ত্র একটি ‘মাননীয় প্রধানমন্ত্রীর জন্য টকিং পয়েন্টস মাননীয় প্রধানমন্ত্রীর জন্য টকিং পয়েন্টস মিট দ্যা প্রেস, বাংলাদেশ স্থায়ী মিশন’ এর একটি নমুনা কপি এখন সময়ের হাতে রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র মতে, পূর্ব নির্ধারিত একটি তালিকা থেকে কয়েকজন সাংবাদিককে প্রশ্ন করার সুযোগ দেয়া হয়েছে। এসব সাংবাদিকদের প্রশ্নও ছিলো বাংলাদেশ মিশনের লেখে দেয়া। প্রধানমন্ত্রীর দেয়া উত্তরও ছিলো পূর্ব পরিকল্পিত। সাংবাদিক সম্মেলনের প্রথমে মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন হঠাৎ বলেন, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার জন্য কয়েকজন সাংবাদিকের নাম এসেছে, তারাই শুধু প্রশ্ন করার সুযোগ পাবেন।





৯ মাসের মানবাধিকার রিপোর্ট প্রকাশ



























































