
মোহাম্মদ আজাদ : প্রেসিডেন্ট ওবামা একজন চৌকষ বক্তা, রাজনৈতিক কলাকৌশলের মাস্টার এবং জ্বালাময়ী বক্তৃতা দিয়ে তিনি রক্ষণশীলদের ভীত কাপিয়ে দিতে সক্ষম। সেই প্রেসিডেন্ট ওবামা রিপাবলিকান প্রার্থী মিট রমণির সাথে প্রথম মুখোমুখি টেলিভিশন বিতর্কে নাস্তানাবুদ হয়ে যাবেন একথা কেউ স্বপ্নেও কল্পনা করেননি। জিএমএন পরিচালিত জনমত জরিপে প্রথম বিতর্কে রিপাবলিকান প্রার্থী মিট রমণি প্রেসিডেন্ট ওবামার বিরুদ্ধে ৬৭-২৫ পার্সেন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন।
প্রথম বিতর্কে প্রেসিডেন্ট ওবামা মিট রমণির নিকট ধরাশায়ী হওয়ার পর ডেমক্র্যাট শিবির এবং ওবামা ভক্তারা আশা নিয়ে বলছেন শেষ দুটি বিতর্কে প্রেসিডেন্ট ওবামা ভাল করবেন। ওবামা রমণি প্রথম টেলিভিশন বিতর্কের পর ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এবং মিট রমণির রানিং মেট কংগ্রেসম্যান পল রায়ানের মাঝেও একটি বিতর্ক অনুষ্ঠিত হয়েছে গত সপ্তাহে।






ঢাকা অফিস : প্রখ্যাত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ফেসবুকে হুমকি ও তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে এহসানুজ্জামান খান (৩৬) নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে র্যাব। সোমবার সকালে র্যাব সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রাজধানীর রমনার নিউ ইস্কাটন রোডের অপসোনিন ফার্মাসিউটিক্যালসের সামনে থেকে গত রোববার রাত সোয়া ১১টায় র্যাব-৩ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ডা. এহসানুজ্জামান খান সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, এমবিবিএস পাস করে তিনি চার মাস ধরে সুনামগঞ্জ সদর হাসপাতালে সরকারি চিকিত্সক হিসেবে কর্মরত ছিলেন।































































