
‘আপনার দেশে কয়টি অঙ্গরাজ্যে ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে?’ চিঠির মাধ্যমে পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর করা এ প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সব ক’টিতে ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে।
Tuesday, December 18 - December 24 , 2012 >


‘আপনার দেশে কয়টি অঙ্গরাজ্যে ট্রেড ইউনিয়ন করার অধিকার আছে?’ চিঠির মাধ্যমে পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর করা এ প্রশ্নের জবাবে মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের সব ক’টিতে ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে।

ঢাকা অফিস : এশীয় প্রশান্ত মহাসাগরীয় পানি সম্মেলন উপলক্ষে থাইল্যান্ডে দুই দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি (বাংলাদেশ সময়) মঙ্গলবার বেলা পৌনে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মন্ত্রিসভার সদস্যরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

ঢাকা অফিস : ১৯৭৬ সালের জুলাই মাসে সামরিক আদালতের বিচারে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। সামরিক আদালতে সেই বিচার বাতিল করে দিয়ে হাই কোর্ট ঘটনাটিকে একটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছিল।

ঢাকা অফিস : প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন, দেশের চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া উভয়েরই মানসিক পরিবর্তন দরকার। শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত ‘রাজনীতি মানবাধিকার : কোন গন্তব্যে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য কথা বলেন।

ঢাকা অফিস : ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনাকে সতর্ক করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। বলেছেন, পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন চালু নিয়ে অনধিকার চর্চা না করতে। গতকাল রাষ্ট্রদূতকে লেখা এক চিঠিতে পাটমন্ত্রী বলেন, ট্রেড ইউনিয়ন প্রশ্নে আপনি বলার কে? ড্যান মজিনা শনিবার এক অনুষ্ঠানে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন চালু করতে শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। এ পটভূমিতে মার্কিন রাষ্ট্রদূতকে লেখা চিঠিতে বস্ত্রমন্ত্রী বলেন, আমি সত্যি হতবাক তৈরী পোশাক শিল্পে ট্রেড

ঢাকা অফিস : সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে রাজধানীতে মিছিল ও সমাবেশের চেষ্টা করেছে গণতান্ত্রিক বাম মোর্চা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। নিষেধাজ্ঞা ভঙ্গ করে ২০ মে সোমবার বিকালে তোপখানা রোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল করে তোপখানা রোড থেকে প্রেস ক্লাবের সামনে যেতে চাইলে পুলিশ তোপখানা রোডের মুখে ব্যারিকেড সৃষ্টি করে বাধা দেয়। ফলে সেখানে পুলিশের সঙ্গে বাম মোর্চার কর্মীদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে বলে মিছিলকারীরা অভিযোগ করেন। পরে গলির মুখেই সমাবেশ করেন বাম মোর্চা ও

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ম দেলাওয়ার হোসেনকে রিমান্ডে নিয়ে নির্মমভাবে নির্যাতন চালিয়ে ‘হত্যা’ করার ষড়যন্ত্রের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ২০ মে এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ‘ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ দেলাওয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে রিমান্ডে নিয়ে নির্মমভাবে নির্যাতন চালানো হচ্ছে। উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে টানা ৪৫ দিন রিমান্ড শেষ করার পর তাকে আরো ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে নিয়ে তার উপর চরম শারীরিক নির্যাতন

ঢাকা অফিস : দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার, দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দেয়া এবং সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবিতে ১৫ সম্পাদকের দেয়া বিবৃতির সমালোচনা করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “মাহমুদুর রহমানের মুক্তি এবং আমার দেশ পত্রিকার ছাপাখানা খুলে দেওয়ার দাবি যারা জানিয়েছেন তারা তথ্য-প্রযুক্তি আইন খতিয়ে দেখেননি বলেই বিভ্রন্তির সৃষ্টি হয়েছে। তারা না জেনে না বুঝেই ওই বিবৃতি দিয়েছেন।”

ঢাকা অফিস : আহছানিয়া মিশনের চেয়ারম্যান কাজী রফিকুল আলমের সম্পাদনায় বাংলাদেশ থেকে প্রকাশিত হতে যাচ্ছে নতুন বাংলা দৈনিক ‘আলোকিত বাংলাদেশ’। এর প্রকাশক ‘আলোকিত মিডিয়া গ্রুপ’। পত্রিকাটির অফিস ঢাকার পান্থপথে। সংশ্লিষ্টদের তথ্য মতে, ১৬ পৃষ্ঠার এ পত্রিকার দাম হবে ৫ টাকা।

ফকির সেলিম
ভাবতেই কষ্ট লাগে। একটি ভবনে ১১২৭ জনের মৃত্যু। ধ্বংসাবশেষ পরিস্কারের শেষ সময় পর্যন্ত সাভারের রানা প্লাজার নিহতের সংখ্যা প্রায় ১১২৭। মৃতদের অধিকাংশই কম বয়সী নারী। আহত সহস্রাধিক। রানা প্লাজা ট্র্যাজেডী সারা বিশ্বে গার্মেন্টস শিল্পের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা। কেন ঘটেছে তা নিয়ে গবেষণা চলছে।

ঢাকা অফিস : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে এসে অধিবেশন বর্জন না করতে বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বলেছেন, “শুধু সদস্যপদ রক্ষার জন্য নয়, দাবি নিয়ে আলোচনা করতে সংসদে আসুন। সংসদে এসে উঁকি দিয়ে চলে যাবেন না। সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়াটা এগিয়ে যাক।”