
এখন সময় ডেস্ক : ওবামার কাছে নির্বাচনে হেরে গিয়ে মিট রমনির সমর্থকরা আনেরিকা থেকে বিচ্ছিন্ন হতে চাচ্ছে। এক লাখেরও বেশি রিপাবলিকান রমনির সমর্থক যুক্তরাষ্ট্র থেকে আলাদা হয়ে যেতে চান। এজন্য তারা লিখিত আবেদনও করেছেন হোয়াইট হাউসে। ওবামা দ্বিতীয়বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দু:খ থেকেই তাদের এই উদ্যোগ।
এ অবাক করা তথ্য দিয়েছে বিবিসি অনলাইন। হোয়াইট হাউসের ‘উই দ্য পিওপল’ ওয়েবসাইটের মাধ্যমে এ আবেদনগুলো করা হয়েছে।
বারাক ওবামা পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দুঃখে মিট রমনির সমর্থকরা নিজেদের অঙ্গ রাজ্যকে যুক্তরাষ্ট্র থেকে পৃথক করে দিতে আবেদন করেছেন। মিট রমনিকে সমর্থনকারী ২০টি অঙ্গরাজ্যের অধিকাংশই এই আবেদনে শরিক রয়েছে।
অবশ্য মার্কিন সংবিধানে অঙ্গরাজ্যগুলোর যুক্তরাষ্ট্র ইউনিয়নকে পরিত্যাগ করার কোনো বিধান নেই। সোমবার রাত পর্যন্ত এ ব্যাপারে হোয়াইট হাউসের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। মোট ২০টিরও বেশি আবেদনপত্র জমা হয়েছে। একটি আবেদনে টেক্সাস অঙ্গরাজ্যের ২৫ হাজার নাগরিকের স্বাক্ষর রয়েছে এবং এ সম্পর্কে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য হোয়াইট হাউসের প্রতি আবেদন জানিয়েছে। যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের পরবর্তী সময়ে সর্বশেষ রাজ্যগুলোর পৃথক হওয়ার ঘটনা ঘটেছিল।











