এক সপ্তাহে গাজায় ইসরায়েলের ১৩৫০ বারের অধিক হামলা

এখন সময় ডেস্ক : গাজায় ইসরাইলের রকেট হামলায় এ পর্যন্ত মহিলা ও শিশুসহ নিহতের সংখ্যা ১০০ জন ছাড়িয়ে গেছে। গত ১৪ নভেম্বর থেকে ইসরাইল মাত্র এক সপ্তাহের ব্যাবধানে ১৩৫০ বারেরও অধিক রকেট হামলা করেছে। তন্মধ্যে গাজার একটি গ্রামে একই পরিবারের ৩ জন প্রাণ হারিয়েছে। এছাড়াও দক্ষিনাঞ্চলের আরেকটি শহর খান ইউনিস’এ ইসরাইলি বোমাবর্ষণে দুই কৃষক নিহত হন এবং একটি শিশু সহ বেশ কয়েকজন আহত হন। অপরদিকে ইসরায়েলি যুদ্ধপ্লেন গাজার যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এবং একটি ষ্টেডিয়ামেও বোমা বর্ষণ করেছে। গাজা ষ্ট্রীপ এর দক্ষিনাঞ্চলীয় শহর রাফাহ’ও ইসরাইলের সাম্প্রতিক হামলার শিকার হয়েছে। গত বুধবার থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৭০০ ও বেশি প্যালেষ্টানিয়ান আহত হয়েছেন।











