Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



প্রথম পৃষ্ঠা

কি চমক নিয়ে আসছেন নবাগত সিনেটর এলিজাবেথ ওয়ারেন?

  • PDF

মোহাম্মদ আজাদ : হাভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন শাস্ত্রের সাবেক অধ্যাপক এলিজাবেথ ওয়ারেন। সবেমাত্র ম্যাসাচুসেটস অঙ্গরাজ্য থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন। শপথ নিবেন জানুয়ারিতে। কিন্তু তার আগেই রাজনৈতিক তারকা খ্যাতি নিজস্ব ঝুলিতে ভরতে সক্ষম হয়েছেন। অনেকেই বলেছেন, ডেমক্র্যাট দল এলিজাবেথ উদীয়মান তারকা।

কেউ কেউ বলছেন তিনি হিলারী রডহাম ক্লিনটনকেও ছাড়িয়ে যাবেন। কিন্তু তারপরও প্রশ্ন উঠেছে কি চমক দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট ওবামার অতি পছন্দের একজন সিনেটর এলিজাবেথ। রাজনীতিতে পদার্পনের আগে প্রেসিডেন্ট ওবামা এলিজাবেথকে কনসিউমার ফাইনানসিয়াল প্রোটেকশন ব্যুরো প্রধান করার পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু রিপাবলিকানদের চরম বিরোধিতার কারণে প্রেসিডেন্ট ওবামা এলিজাবেথকে সে পদে চূড়ান্ত করতে পারেননি। শেষে প্রেসিডেন্ট ওবামা সেই পদে ওহাইয়োর সাবেক স্টেট এটর্ণি জেনারেল রিচার্ড কডরেকে মনোনয়ন দিয়েছেন।

 

রাষ্ট্রপ্রতির মৃত্যুদন্ড মওকুফ নিয়ে প্রশ্ন

  • PDF

ঢাকা অফিস : বাংলাদেশে বর্তমান আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সময়ে রাষ্ট্রপতি কর্তৃক ২১ জনের মৃত্যূদন্ড মওকুফ করার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাই মূল বিষয় ছিল বলে অভিযোগ তুলেছে দেশটির একটি মানবাধিকার সংগঠন।

সংবিধান বিশেষজ্ঞদের অনেকই বলছেন, সাজা মওকুফের কোনও নীতিমালা না থাকায় এবং সিদ্ধান্তের পর তা গোপন রাখার কারণেই এ নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে। অবশ্য সরকার এসব অভিযোগ অস্বীকার করছে। খবর বিবিসির।

এর আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যে প্রকাশ পায়, বাংলাদেশের স্বাধীনতার পর ৪০ বছরে রাষ্ট্রপতি তাঁর ক্ষমতাবলে মোট ২৫ জনের মৃত্যূদন্ড মওকুফ করেছেন। কিন্তু তার মধ্যে ২১ জনই মাফ পেয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের বর্তমান মেয়াদে। যে পরিসংখ্যান সংসদে উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে, ২০১০ সালে এক বছর সময়কালের মধ্যেই ক্ষমা করা হয়েছে ১৮ জনকে।

 

কি আছে নাফিজের ভাগ্যে?

  • PDF

ফকির সেলিম : দুই হাজার বারো সালের অক্টোবরের ১৭ তারিখ। ডাউনটাউন ম্যানহাটেনের ওয়াল ষ্ট্রিট এলাকার অন্যতম প্রধান ল্যান্ডমার্ক ‘ফেডারেল রিজার্ভ ভবন’কে ঘিরে সাংবাদিকদের পুলিশ ও জটলা। কিছুক্ষন পর এ জটলা চলে যায় কাছেই এক কোর্টরুমে।

ঘটনা কি? ‘ফেডারেল রিজার্ভ ভবন’ উড়িয়ে দেয়ার ব্যার্থ প্রচেষ্টায় কাজী মোহাম্মদ রেজোয়ানুল আহসান নাফিজ নামে একুশ বছর বয়সী বাংলাদেশী এক ছাত্র ধরা পড়েছে। সন্ত্রাস ঘটানোর অভিযোগে অভিযুক্ত হয়ে কোর্টে প্রাথমিক শুনানীর পর তাকে চালান দেয়া হয়েছে ব্রুকলীনের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টারে। সাংবাদিকদের কেউ কেউ সেখানেও জটলা পাকিয়েছে। কেউ আবার গেছে কুইন্সের জ্যামাইকার ব্যাস্ত এলাকায় নাফিজের এ্যাপার্টমেন্টে।

 

বাবা-মার সঙ্গে নাফিসের কথা ৩ মিনিট

  • PDF

এখন সময় ডেস্ক : নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ভবনে বোমা-হামলা করার পরিকল্পনার অভিযোগে আটক বাংলাদেশী তরুণ কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবার পর শুক্রবার প্রথম ঢাকায় তার বাবা-মার সাথে কথা বলেছে নাফিস। খবর বিবিসি’র।

তার বিরুদ্ধে নিউইয়র্কের ফেডারেল কোর্টে অভিযোগ গঠন করার মধ্য দিয়ে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়েছে।এদিকে তার পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ

সরকারের কাছে কনসুলার একসেস নিয়ে আইনি লড়াই শুরুর দাবি করা হয়েছে। শুক্রবার সকাল ৮ টায় যাত্রাবাড়ির বাসায় কাজী আহসানউল্লাহর মোবাইল ফোনটি যখন বেজে উঠলো, তখন বাড়ির কারোরই ধারণা ছিল না ফোনটি নিউ ইয়র্ক থেকে কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের। ফোন পাওয়ার পর বাড়িতে বাবা আর মায়ের সাথে কথা হয় নাফিসের মাত্র দু-তিন মিনিট।

 



You are here: প্রথম পৃষ্ঠা