Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



প্রথম পৃষ্ঠা

ইমিগ্রেশন আইন সংস্কারে সক্রিয় হচ্ছে রিপাবলিকানরাও

  • PDF

শারমীন আক্তার : যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রেসিডেন্সিয়াল ইলেকশনে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম একটি কারণ হচ্ছে সংখ্যালঘু ল্যাটিনোদের ভোট কম পাওয়া। এই পরাজয়ের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি হাউজ রিপাবলিকান মেম্বাররা। আর ল্যাটিনোদের  কাছে তাদের ইমেজ পুনরুদ্ধারের জন্য ইমিগ্রেশনের ব্যাপারে অতি রক্ষণশীল রিপাবলিকানরা আগামী সপ্তাহে তারা

একটি ইমিগ্রেশন সংস্কার আইনের উপর হাউজ ভোটের পরিকল্পনা করছে। আইনটি পাশ হলে অন্যান্য দেশের বিজ্ঞান এবং টেকনোলজির ছাত্রদের জন্য যুক্তরাষ্ট্রের ষ্টুডেন্ট ভিসা পাওয়া সহজতর হবে এবং যাদের ইতিমধ্যে গ্রীনকার্ড আছে তাদের পরিবারকে সহজেই এদেশে নিয়ে আসতে পারবে। ইলেকশনের পরপরই রিপাবলিকানরা সুষ্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে তারা যুক্তরাষ্টের ভেঙ্গেপড়া ইমিগ্রেশন পদ্ধতিকে আবার গতিশীল করতে গুরুত্বের সাথে কাজ করতে প্রস্তুত। উল্লেখ্য, ইমিগ্রেশন পদ্ধতি পুনর্গঠন যুক্তরাষ্ট্রে বসবাসরত হিস্প্যানিকদের অন্যতম প্রধান একটি দাবী।

 

কিসের খোঁজে ইসরাইলের ‘গাজা’ আগ্রাসন

  • PDF

জন জে মার্সেইনার : সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে গাজায় যে বিক্ষোভ-আন্দোলন ফুঁসে উঠছে, ইসরাইল এই আন্দোলনের টুটি চেপে ধরার জন্য

হামাসের সামরিক প্রধান আহমেদ জাবারিকে গুপ্ত হত্যা করে। ইসরাইল ব্যাপক সংঘর্ষের আশংকায় ভীত হয়ে পড়ে এবং গাজা দখল করে রকেট হামলার ভয়কে দূর করতে চাচ্ছে।

ইসরাইলের বর্তমান যুদ্ধ মনোভাব সম্পন্ন কার্যক্রম যাকে অপারেশন “পিলার টু ডিফেন্স” বলা হচ্ছে, এটা একটি পূর্নাঙ্গ যুদ্ধে রূপ নেয়ার সমূহ সম্ভাবনা আছে। কিন্তু যদি এটা আসলেই ঘটে, তবে ইসরাইলের বিপদের শেষ হবে এরূপ ধরে নেয়া যায় না। যদিও ২০০৮-২০০৯ সালে ইসরাইল ‘অপারেশন কাস্ট লিড’ নাম দিয়ে হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করা সত্তে¦ও হামাস যুদ্ধে টিকে ছিল এবং তারা এখন ক্ষমতায় বসে ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করে যাচ্ছে। লেবাননে হিজবুল্লাহর অবস্থান দুর্বল ও তাদের মিসাইল ব্যবস্থা ধ্বংস করার জন্য ২০০৬ এর গ্রীষ্মে ইসরাইল যুদ্ধে লিপ্ত হয়েছিল। সেই আক্রমণ ব্যর্থ হয়েছিল।

 

ইয়াসির আরাফাতের দেহাবশেষ উত্তোলন

  • PDF

এখন সময় ডেস্ক : ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের দেহাবশেষ মঙ্গলবার কবর থেকে তোলা হয়েছে। ফিলিস্তিনী কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা

এএফপির খবরে এ কথা জানানো হয়।

নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা বলেন, স্থানীয় সময় ভোর ৫টায় আরাফাতের দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু হয়। তবে সরকারিভাবে এ সম্পর্কে কিছু বলা হয়নি।

আরাফাতকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখতে পশ্চিম তীরের রামাল্লায় অবস্থিত সমাধি থেকে তার দেহাবশেষ উত্তোলন করা হলো। ফ্রান্স, রাশিয়া ও সুইজারল্যান্ডের সমন্বয়ে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের উপস্থিতিতে আরাফাতের দেহাবশেষের নমুনা সংগ্রহ করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে পুরোপুরি সামরিক মর্যাদায় তার দেহাবশেষ পুনরায় দাফন করার কথা রয়েছে।

 

ফ্লাইওভার ধসের ঘটনায় মামলা : আসামি ২৫

  • PDF

ঢাকা অফিস : চট্টগ্রামের বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙে প্রাণহানির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে প্রকল্প পরিচালক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের

(সিডিএ) নির্বাহী প্রকৌশলীসহ ২৫ জনকে আসামি করা হয়।

কর্তব্যে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে সোমবার রাতে চান্দগাঁও থানায় এ মামলা করেন পুলিশ উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।

মামলায় প্রকল্প পরিচালক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সিডিএ’র নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের যৌথ ঠিকাদার মীর আখতার হোসাইন লিমিটেড ও পারিশা ট্রেড সিস্টেম লিমিটেড এবং পরামর্শক প্রতিষ্ঠান এসএআরএম অ্যাসোসিয়েটস লিমিটেডের কর্মকর্তাদের আসামি করা হয়।

 



You are here: প্রথম পৃষ্ঠা