সিরতে গাদ্দাফি অনুগতদের ৫৩টি লাশের সন্ধান

  • PDF

এখন সময় ডেস্ক : লিবিয়ার সিরতে মোয়াম্মার গাদ্দাফি অনুগতদের ৫৩টি লাশ পাওয়া গেছে। এদিকে ক্ষমতাচ্যুত গাদ্দাফির লাশ ময়না তদন্তকারী চিকিৎসক জানান, গাদ্দাফি বুলেটে নিহত হয়েছেন। খবর এএফপি’র সিরতে গাদ্দাফি অনুগতদের ৫৩টি লাশ পাওয়া গেছে। নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ একথা জানিয়েছে। বিপ্লবী যোদ্ধারা এদের হত্যা করেছে বলে ধারণা করছে সংগঠনটি। সংগঠনটি সোমবার জানায়, এসব মৃতদেহ গাদ্দাফির নিজ শহর সিরতে পাওয়া গেছে। হত্যা, লুটপাট এবং অন্যান্য নিযার্তনের অংশ হিসেবেই এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে।

পরিস্থিতি দেখে মনে হয়, বিপ্লবী যোদ্ধারা নিজেদের আইনের ঊর্ধ্বে বলে বিবেচনা করেছে। লিবিয়ার কর্তৃপক্ষকে সশস্ত্র গ্রুপগুলোর কাছ থেকে অস্ত্র ফিরিয়ে নেয়ার আহবান জানিয়েছে সংগঠনটি।

লিবিয়ার দীর্ঘ আট মাসের গৃহযুদ্ধ গত বৃহস্পতিবার গাদ্দাফিকে হত্যার মধ্য দিয়ে শেষ হয়েছে। জাতীয় অন্তর্বর্তী পরিষদের নেতারা রোববার স্বাধীনতা ঘোষণা করার একদিন পর এই লাশ উদ্ধারের খবর আসলো।  যুক্তরাষ্ট্র এবং বৃটেন এই বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে।

Share this post

Add comment




Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • পপাত ধরণীতল!!

    পপাত ধরণীতল!!

    সাঈদ তারেকএই ভাটি বেলায় এসে সিটি ইলেকশনের বুদ্ধিটা কে যে দিয়েছিল! কি হতো চার সিটিতে নির্বাচনটা না করালে! মেয়াদ শেষ হয়ে গেছিলো? তো মেয়াদ তো ঢাকারও শেষ হয়ে গেছে পাঁচ…

  • চার সিটি নির্বাচনের ফলাফল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    চার সিটি নির্বাচনের ফলাফল  তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    জাহিদ হাসান বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে এবং নির্বাচন কমিশনের অধীনে ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হয়ে গেল, এতে সব কয়টা মেয়র ও অধিকাংশ কাউন্সেলর পদে…

  • তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    সাঈদ তারেক ............ কয়েক দিন আগে দেখা গেল তারেক জিয়া দেশে ফিরে আসছেন- এই এক খবরে সরকারি দলের লোকজনের কাপড়-চোপড় নষ্ট হবার দশা! শুরু হলো স্বভাবসূলভ প্রলাপ বকা। এক মন্ত্রী…

  • বাংলাদেশে শত্রুশক্তির যুদ্ধ

    ফিরোজ মাহবুব কামাল ......... শত্রুপক্ষের রণকৌশল : মুসলমানগণ কোন কালেই শত্রুমুক্ত ছিল না। আজও নয়। যেখানেই মুসলমান আছে সেখানে শয়তান এবং তার দলবল ও রণকৌশলও আছে। কোন বিজন দ্বীপে ঈমানদার…

  • বিরোধী দলকে জুজুর ভয় দেখানো হচ্ছে ১/১১ এর সরকার কি তত্ত্বাবধায়ক ?

    জাহিদ হাসান .......... দেশে আর কয়েক মাস পরেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৫ বছরের মেয়াদ শেষ হবে, নিয়ম অনুযায়ী বা সংবিধান মেতাবেক ২০১৪ সালের জানুয়ারী মাসের মধ্যে পরবর্তি সংসদ…

You are here: প্রথম পৃষ্ঠা সিরতে গাদ্দাফি অনুগতদের ৫৩টি লাশের সন্ধান