Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



শীর্ষ নিউজ সম্পাদকের জামিন লাভ

  • PDF

ঢাকা অফিস : দেশের অনলাইন পত্রিকা ‘শীর্ষ নিউজ’-এর সম্পাদক একরামুল হকের জামিন মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মুহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের বেঞ্চ এই জামিন মঞ্জুর করে। কলাবাগানের এক ফল ব্যবসায়ীর চাঁদাবাজির মামলার শুনানি শেষে একরামুল হককে চার মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে হাইকোর্ট। মামলায় ফল ব্যবসায়ীর ঠিকানাটি (৪৪/১, বলাকা ইন্টার ন্যাশনাল, কাওরান বাজার, ঢাকা)

ভুয়া হওয়ায় একরামুল এই জামিন পান।

আসামিপক্ষে আদালতে উপস্থিত ছিলেন-অ্যাডভোকেট খন্দকার মাহাবুব হোসেন, ব্যারিষ্টার বদরুদ্দোজা বাদল ও অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী।

গত ২৮ জুলাই ফল ব্যবসায়ী গিয়াসউদ্দিন তালুকদার বাদী হয়ে ২০লাখ টাকার চাঁদাবাজির এই মামলা দায়ের করেন। ৩০ জুলাই মগবাজারের নিজ বাসভবন থেকে একরামুলকে এই মামলায় গ্রেফতার করা হয়।

একরামুল হকের বিরুদ্ধে তিনটি চাঁদাবাজির মামলা দায়ের করা হয়। তিনটি মামলার মধ্যে দুটি মামলায় নিম্ন আদালতে জামিন পান একরামুল।

এই মামলায় জামিন পাওয়ায় তার কারাগার থেকে মুক্তির ব্যাপারে আর কোনো বাধা রইল না।

Share this post

Add comment




You are here: প্রথম পৃষ্ঠা শীর্ষ নিউজ সম্পাদকের জামিন লাভ