Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



নিউ ইয়র্কে শেখ হাসিনার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি

  • PDF

৪৫ সদস্যের বহরে মন্ত্রী-আমলা কম

এখন সময় রিপোর্ট : নিউ ইয়র্কে শেখ হাসিনার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্রের আওয়ামী নেতা কর্মীরা বিমান বন্দরে অভ্যর্থনার প্রস্তুতি নিচ্ছেন। অপরদিকে বিএনপি ও জামাত সমর্থিতরা বিমান বন্দর ও জাতিসংঘের সামনে কারো পতাকা প্রদর্শনসহ ব্যাপক বিক্ষোভ প্রদর্শনের প্রস্তুতি গ্রহণ করেছে। সূত্র মতে, প্রধানমন্ত্রীর এবারের সফরে কেবল মন্ত্রী নয় আমলার সংখ্যাও খুব কম। তবে বেশ কয়েকটি জেলার আওয়ামী লীগ নেতারা এতে অন্তর্ভুক্ত হয়েছেন। আর ব্যবসায়ী ও সাংবাদিকদের একটি অংশ যাচ্ছেন নিজেদের খরচে।

সূত্র জানায়, ভার্জিনিয়া থেকে সজীব ওয়াজেদ জয় এবং কানাডা থেকে সায়মা হোসেন পুতুলও সপরিবারে নিউইয়র্কে মায়ের হোটেলে উঠবেন। শেখ রেহানাও  পুত্র-কন্যাসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন বলে জানা গেছে। মন্ত্রীদের মধ্যে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী ডা দীপু মনি ও স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ড এ এফ এম রুহুল হক। আগামী ১৮ সেপ্টেম্বর সকাল অথবা দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে এস পৌছুবার কথা। এখানে অবস্থানকালে তিনি ব্যাস্ত সময়কাটাবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গি হিসাবে দু‘জন মন্ত্রী আসলেও বেশ কয়েকটি জেলার আওয়ামী লীগ নেতা অর্šÍভুক্ত রয়েছেন। প্রেস সেক্রেটারী, বিএসএস এর বিশেষ সংবাদদাতা, বিটিভি, ইউএনবির কয়েকজন সাংবাদিক এবং ফটোগ্রাফার রয়েছে সরকারী টিমে। এর বাইরে ও রয়েছেন আরো ৮জন সাংবাদিক, যারা নিজ খরচে প্রধানমন্ত্রীর সংবাদ কভার করতে আসছেন। এফবিসিআই প্রেসিডেন্ট, বিজিএমইএ প্রেসিডেন্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ আসছেন নিজ খরচে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মোমেন জানান, পররাষ্ট্রমন্ত্রী ডা.দীপু মনি এবং স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. এ এফএম রুহুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ, প্রেস সেক্রেটারী আবুল কালাম আজাদসহ কযেকজন থাকবেন ওয়াল্ড এস্টোরিয়া হোটেলে। অন্যরা উঠবেন র‌্যাডিসন হোটেলে। ১৮ সেপ্টেম্বর সকালে প্রতিনিধি দলের অধিকাংশ সদস্য প্রধানমন্ত্রীর  সাথে জেএফকে এয়ারপোর্টে  অবতরণ  করার কথা। সাংবাদিকদের মধ্যে রয়েছেন বাসসের বিশেষ সংবাদাবাদ সুভাস চন্দ্র বাদল, বিটিভির সাখাওয়াত মুন, ইউএনবির শেখ আদনান ফাহাদ, প্রধানমন্ত্রী সচিবালয়ের নূরে এলাহী, মোঃ মহসিন মিয়া, দিদারুল খান এবং হাবিবুর রহমান। নিজ নিজ প্রতিষ্ঠানের খরচে আগত সাংবাদিকরা হলেন ,বাসসের বিশেষ সংবাদদাতা ওমর ফারুক, আমার দেশ‘র সিনিয়র রিপোর্টার ইলিয়াস খান, ইনকিলারের সিনিয়র রিপোর্টার শামীম সিদ্দিকী, যুগান্তরের সিনিয়র রিপোর্টার আব্দুরল্লা আর মামুন, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার ফসিহইদ্দিন মাহতাব, নিউজ যে‘র সিনিয়র রিপোর্টার শুক্কুর আলী শুভ, কালেরকন্ঠের সিনিয়র রিপোর্টার পার্থ প্রতিম ভট্টাচার্য এবং মোহনা টেলিভিমনের স্টাফ রিপোর্টার মিস লাবন্য। মিডিয়ার সাথে প্রধানমন্ত্রীর সফরসূচী সমন্বয়ের জন্য ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ডিসতে বাংলাদেশ দুতাবাসের প্রেস মিনিস্টার স্বপন সাহাকে নিউইয়র্কে আনা হয়েছে। তিনি জানান ওয়াশিংটন পোস্ট, আলর্জাজিরা এবং ভযেজ অব আমেরিকা শেখ হাসিনা সাক্ষাৎকার নেবেন। সিএনএন, নিউইয়র্ক টাইমসহ প্রভাবশালী কয়েকটি মিডিয়ার সাথে দেনদরবার  চলছে সময় নিয়ে।

ইতিমধ্যেই এডভান্স টিম হিসাবে সেনাবাহিনীর ১০ জন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে ১০ জন নিউইয়র্কে এসেছেন। ভার্জিনিয়া থেকে সজীব ওয়াজেদ জয় এবং কানাডা থেকে সায়মা হোসেন পুতুল সপরিবারে নিউইয়র্কে এসে মায়ের হোটেলে উঠবেন। শেখ রেহানাও পুত্রকন্যাসহ থাকছেন প্রধানমন্ত্রীর সাথে সফরসঙ্গি হিসাবে।

নিউ ইয়র্কে সফর প্রস্তুতি হিসেবে সফরসূচি সমন্বয়ের জন্যে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার স্বপন সাহাকে নিউইয়র্কে নেয়া হয়েছে। সেখানে তিনি আন্তর্জাতিক মিডিয়াগুলোর সাথে কথা চালাচালি শুরু করেছেন। ধারণা করা হচ্ছে শেখ হাসিনার এবারের সফরকে আন্তর্জাতিক মিডিয়া গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে কয়েকটি মিডিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎকার প্রার্থী। সূত্র জানায়, সিএনএন, নিউইয়র্ক টাইমসসহ প্রভাবশালী কয়েকটি মিডিয়ার সাথে দেনদরবার চলছে সময় নিয়ে। সারাবিশ্বে অর্থনৈতিক মন্দা সত্ত্বেও বাংলাদেশ কী করে এগিয়ে চলেছে, নারী ক্ষমতায়ন, দারিদ্র্যবিমোচনে বাংলাদেশের ভূমিকা সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে, সহাব্দ্র উন্নয়ন লক্ষ্য অর্জনের পাশাপাশি  জলবায়ু পরিবর্তন ও সন্ত্রাসবাদ নির্মূলে বাংলাদেশের গৃহীত নানা পদক্ষেপ সম্পর্কে বিশেষ কৌতুহল রয়েছে আন্তর্জাতিক মিডিয়ার। সেজন্যই এগুলো শেখ হাসিনার সাক্ষাতকার নিতে আগ্রহী। জণগণের ক্ষমতায়নের মাধ্যমে শেখ হাসিনার শান্তির দর্শন সম্পর্কেও বিশ্ব মিডিয়ার আগ্রহ বেড়েছে এমনটাই মনে করছেন এ সফর কর্মসূচির আয়োজকরা।

এদিকে সফরের প্রস্তুতির ঢাকার অংশও এখন অনেকটা চূড়ান্ত। এরই  মধ্যে অগ্রবর্তী দল হিসেবে সেনাবাহিনীর ১০ জন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১০ জন নিউইয়র্কে পৌঁছেছেন।

Share this post

Add comment




You are here: প্রথম পৃষ্ঠা নিউ ইয়র্কে শেখ হাসিনার আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি