নিউইয়র্কে এরশাদের সম্বর্ধনা

এখন সময় রিপোর্ট : বাংলাদেশের বর্তমান অবস্থাকে সংকটময় আখ্যা দিয়ে এই অবস্থা থেকে উত্তোরনের একমাত্র পথ হিসাবে নির্বাচনের কথা উল্লেখ করলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মো: এরশাদ। আর সে নির্বচনে কারো সাথে জোট না করে এককভাবে নির্বাচন করার ঘোষণা দিলেন তিনি। ১০ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডের গুলশান টেরেস মিলনায়তনে যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সম্বর্ধনা সভায় তিনি এ ঘোষণা দেন। বিএনপির তত্বাবধায়ক সরকার ব্যাবস্থা চালুর দাবী এবং সরকারের অনড় অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন দেশ এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। তার সাথে নতুন মাত্রা যুক্ত হয়েছে যুদ্ধাপরাধীদের ফাঁসীর দাবীতে আন্দোলনরত শাহবাগের তরুন প্রজন্ম। তিনি বলেন এই অবস্থায় নির্বাচন 
দিয়ে নতুন সরকার প্রবর্তন ও আইন শংশোধন করা ছাড়া দেশের অচলাবস্থা দূর করার কোন উপায় নাই। জনাকীর্ন সমাবেশে বক্তব্যদানকালে হুসেইন মো: এরশাদ আবেগাপ্লুত হয়ে জেলখানায় তার করুন সময় কাটানোর বর্ননা দেন। তার শাষনামলে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন আমাকে অরেকবার সুযোগ দিয়ে দেখুন বাংলাদেশের উন্নয়ন করতে দিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও এরশাদের সফরসঙ্গী জিয়াউদ্দিন বাবলু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
সভাপতি ড. সিদ্দিকুর রহমান, জাসদ সভাপতি আব্দুল মোসাব্বির, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি নেতা মাহবুবুর রহমান বুলু, অঅবু তালেব চৌধুরী চান্দু প্রমুখ। সভার এক পর্যায়ে সাবেক এমপি লিয়াকত আলী বক্তব্য দানকালে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে উল্লেখ করায় উপস্থিত সাধারন মানুষ ক্ষোভে উত্তাল হয়ে ওঠেন। পরে তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নেন।







