ঢাকা অফিস : রাজধানীর শাহবাগ মোড় থেকে শিবির কর্মী সন্দেহে এমদাদুল হক (১৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। গত রাত সাড়ে তিনটার দিকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, শাহবাগ চত্বরের খবর অন্য শিবির কর্মীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে পাঠানোর সময় তাকে আটক করা হয়।
আটক এমদাদুল টাঙ্গাইল সদর উপজেলার নজরুল ইসলামের ছেলে।





