Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



তুষারঝড় অচল করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের অনেক এলাকা

এখন সময় ডেস্ক : যুক্তরাষ্ট্রে অব্যাহত শৈত্য প্রবাহ এবং তুষারপাতের মধ্যে ধেয়ে আসছে তুষারঝড়। এ ঝড় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রূপ নিতে পারে এবং তুষারপাত রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

ঝড়ের সতর্কর্তা জারি করা হয়েছে ইতোমধ্যেই।নিউ ইয়র্ক, নিউ জার্সি, ম্যাসাচুসেটস, রোডে আইল্যান্ড ও কানেকটিকাটে সতর্কতা জারির পর আরো দুটো অঞ্চল নিউ হ্যাম্পশায়ার এবং মাইনে সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের হুমকির মুখে থাকা কয়েকটি এলাকায় বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট।এসব অঞ্চলের বাসিন্দারাও এরই মধ্যে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় খাবার-পানীয়সহ প্রয়োজনীয় বিভিন্ন জিনিস মজুদ করছেন।

ঝড়ের আশঙ্কায় শুক্রবার বিকাল থেকে বন্ধ করে দেয়া হয় নিউ ইয়র্ক থেকে বস্টনের ট্রেনচলাচল।বোস্টন ও এর আশেপাশের এলাকাগুলোর স্কুলও শুক্রবার আগেভাগেই বন্ধ করে দেয়া হয়েছে। নিরাপদ স্থানে থাকার জন্য নাগরিকদের নির্দেশ দিয়েছে নিউ ইয়র্কের মেয়র ব্লুমবার্গসহ স্থানীয় কর্তৃপক্ষ।

Share this post

Add comment


You are here: কমিউনিটি কমিউনিটি তুষারঝড় অচল করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের অনেক এলাকা