‘বিচারকরা বিচার কলঙ্কিত করেছেন’

  • PDF

ঢাকা অফিস: বিচারকরা বিচারকে কলঙ্কিত করেছেন বলে এজলাসে দাঁড়িয়ে দাবি করেছেন কাদের মোল্লা। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এজলাসে দাঁড়িয়ে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এজলাসে দাঁড়িয়ে তিনি বলেন, “এই বিচারকরা বিচারকে কলঙ্কিত করেছেন। এরা এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন। একদিন কোরআনের আইন অনুযায়ী আমি এদের বিরুদ্ধে মামলা করবো। সেদিন এদের হাত পা কথা বলবে।”

তিনি বলেন, “আজ আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা মিথ্যা, আবার যে মামলায় খালাস দেওয়া হয়েছে তাও মিথ্যা। এমনকি আমার বিরুদ্ধে যেসব অভিযোগ এনে রায় দেওয়া হয়েছে সেসবও মিথ্যা।”

বিচারকরা উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে এজলাসে দাঁড়িয়ে তিনি আল্লাহু আল্লাহু আকবর বলে চিৎকার করে এসব কথা বলেন।

এসময় পুলিশ তাকে থামানোর চেষ্টা করলে তিনি না থেমে তার বক্তব্য চালিয়ে যান।

Share this post

Add comment


You are here: মূল পাতা প্রতিদিনের খবর ‘বিচারকরা বিচার কলঙ্কিত করেছেন’