পদ্মা সেতুর অর্থায়নে এডিবিরও `না’

  • PDF

এখন সময় ডেস্ক : পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শুক্রবার সংস্থাটির ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে এডিবি বলে, “আমরা সরকারের মাধ্যমে জানতে পেরেছি, সরকার এ প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন চায় না। কারণ সরকার মনে করছে, দুর্নীতির তদন্তের কারণে বিশ্বব্যাংকের এ প্রকল্পে অর্থায়ন অনির্দিষ্ট হয়ে পড়েছে।”

 

বিশ্বব্যাংক এই প্রকল্পের মূল অর্থায়নকারী প্রতিষ্ঠান উল্লেখ করে এতে বলা হয়, “এডিবিসহ অন্যরা এতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে। তাই বিশ্বব্যাংকের অর্থায়ন না থাকায় এডিবি এই প্রকল্পে অর্থায়ন করতে পারছে না।”

এডিবির মতে, পদ্মা সেতু বাংলাদেশের উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ একটি প্রকল্প। এর সুফলপাবে দেশের তিন কোটি মানুষ। এর নকশা এমনভাবে করা যে এটি দেশের দক্ষিণাঞ্চলের মানুষকে রাজধানী ঢাকা ও অন্য অংশের সঙ্গে যোগাযোগ ঘটাবে। ফলে এ প্রকল্পের একটি আঞ্চলিক গুরুত্ব রয়েছে। সংস্থাটি আরও জানায়, এ প্রকল্পের ফলে বিনিয়োগ, বাণিজ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। এডিবি সুশাসন ও দুর্নীর্তিবিরোধী কার্যক্রমে প্রতিজ্ঞাবদ্ধ বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। এতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন এ প্রকল্পের দুর্নীতির বিষয়ে সঠিক ও নিরপেক্ষ তদন্ত করবে বলে আশা করে এডিবি। এবং সরকার তার সুশাসন অব্যাহত রাখবে, যার সুফল পড়বে দীর্ঘমেয়াদে। তবে এডিবি বাংলাদেশের দীর্ঘমেয়াদে উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানানো হয় বিবৃতিতে।

প্রসঙ্গত, পদ্মা সেতু প্রকল্পে এডিবি ৬১ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করতে চুক্তি করেছিলো। ২০১০ সালের ২৫ নভেম্বর তারা ঋণটি অনুমোদন করে চুক্তি করে বাংলাদেশের সঙ্গে।

Share this post

Add comment


You are here: মূল পাতা প্রতিদিনের খবর পদ্মা সেতুর অর্থায়নে এডিবিরও `না’