প্রেমিকার ষড়যন্ত্রে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা

  • PDF

এখন সময় ডেস্ক : গত ১৬ আগস্ট মঙ্গলবার নিউজার্সির বুনটন এলাকায় পবিত্র রমজানের ইফতারের পরপরই অত্যন্ত সুপরিকল্পিতভাবে ব্রুকলিনের ছেলে কাশিফ পারভেজ প্রেমিকা এন্টয়নেট স্টিভেনের সহায়তায় তার স্ত্রী নাজিশ নুরানীকে নৃশংসভাবে খুন করে। এতে তাদের ছয় বছরের সংসারের অবসান হয়। পাকিস্তানের করাচীতে বেড়ে ওঠা তরুণী গৃহবধু দু’সন্তানের জননী নাজিশ নুরানীর মৃত্যুতে নিরপরাধ শিশুসন্তানগুলি মাতৃহারা হয়। বর্তমানে দুই পরিবার সন্তানদের কাস্টডি নিয়ে আদালতে লড়ছে। গত শুক্রবার নাজিশ নুরানীর জানাজায় আনুমানিক ১ হাজার নিউইয়র্কবাসী অংশ নেয় এবং কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। খবর নিউইয়র্ক পোস্ট, ডেইলি নিউজ এবং নিউইয়র্ক টাইমস্ এর।

আদালতের নথি অনুযায়ী জানা যায় পারভেজ পূর্বপরিকল্পিতভাবে নিউজার্সিতে এক ইফতার পার্টিতে যোগ দেয়ার পর তার স্ত্রীকে বাইরে হাঁটতে নিয়ে গেলে এ নৃশংস হত্যাকা- ঘটে। এতে পারভেজ গুলিবিদ্ধ হলেও তা মারাত্মক ছিল না। কিন্তু নাজিশ নুরানীর শরীরে ন’টি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ঘটনার পরপরই পারভেজ গোলাগুলির ঘটনাকে হেইট ক্রাইম বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে এবং পুলিশকে জানায়, “সাদা, কালো ও অন্য বর্ণের মিলে তিনব্যক্তি তাদেরকে “সন্ত্রাসী” বলে চিৎকার করে অকস্মাৎ আক্রমণ চালায়।” পরে হাসপাতালে পারভেজ পুলিশকে জানায় তিনজন কালো ব্যক্তি এ আক্রমণ করে। হত্যাকা-কে হেইটক্রাইম হিসেবে চালাবার চেষ্টা করলেও ঘটনাস্থলে গিয়ে তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের বুঝতে দেরি হয়নি যে এটি পরিকল্পিত হত্যাকা-। এতে তাদের তিন বছরের শিশু অক্ষত থাকে। এ নৃশংস হত্যাকা-ে পারভেজকে তার প্রেমিকা, বস্টনের এন্টয়নেট স্টিভেন, পরিকল্পনায় সহায়তাসহ নিজে অংশগ্রহণ করেছে বলে অভিযোগে উল্লেখ। বর্তমানে পারভেজ ১০ লক্ষ ডলার ও এন্টয়নেট স্টিভেন বস্টনের কারাগারে ৫০ লক্ষ ডলারের জামিনের শর্তে বন্দী আছে। পারভেজ হাসপাতালে পুলিশি হেফাজতে থাকলেও তাদের দু’জনকে শীঘ্র নিউজার্সির কারাগারে প্রেরণ করা হবে বলে জানায় তদন্তকারী কর্মকর্তারা। পুলিশ অপর এক ব্যক্তিকে এই হত্যাকা-ে জড়িত থাকার অভিযোগে খুঁজছে। হত্যাকা-ের দু’দিন পরে পুলিশ পারভেজের গাড়ি থেকে দু’টি পিস্তল উদ্ধার করে।

পুলিশ জানায় হত্যাকা-ের আগে মোবাইল ফোনে কতগুলো টেক্সট মেসেজের মাধ্যমে তারা ঘটনাটি সুক্ষ্মভাবে সংঘটিত করে। তাদের পরিকল্পনায় পার্শ্ববর্তী থানা থেকে পুলিশ আসতে কতক্ষণ লাগবে বা প্রতিবেশীরা কোন দিক থেকে বের হবে ইত্যাদি বিষয় আলোচিত হয়। তাদের টেক্সট্ মেসেজগুলো ছিল - স্টিভেন  (১২ আগস্ট): ইউ হ্যাঙ ইন দেয়ার। ফ্রিডম ইজ জাস্ট এরাউন্ড ইয়র কর্নার। পারভেজ  (১৪ আগস্ট): ওয়েল আই নিজ টু স্পিক টু ্ইউ এন্ড এক্সপ্লেইন টু ইউ হাউ টু এপ্রোচ দ্য সিচুয়েশন। আই’ল বি ডিপেজিটিং মানি টুমরো মর্নিং এন্ড আই’ল সি ইউ টুমরো ইভনিং নাইট। পারভেজ (১৫ আগস্ট): আই ক্যান মিট ইউ, আই টোল্ড নাজ আই এইট টু মাচ এন্ড আই এম গোয়িং ফর এ ওয়াক হোয়ার আর ইউ। স্টিভেন: ড্রাইভিং নাউ। স্টিভেন: কে টেক্সট্ মি হোয়েন ইউ ইন নেইবারহুড। স্টিভেন: আই এম ডাউন চার্চ স্ট্রিট। স্টিভেন: আই নো। আই স। আই এম ড্রাইভিং টু দ্য নিয়ারেস্ট প্রেসিঙ্কট্ টু জাজ দেয়ার ড্রাইভিং ডিসট্যান্স। পারভেজ: ইউ’ল হেভ আ টেন মিনিটস্ হেড স্টার্ট। স্টিভেন: আই নো। ইটস্ জাস্ট দ্যাট সিন্স উই আর ক্লোজ টু লুবনাজ হাউজ প্লাস দে আর গোয়িং টু বি এওয়েইক, দে উইল কাম আউট ফার্স্ট। আই’ল বি রানিং রাইট দেয়ার ওয়ে। ইউ নিড টু... স্টল ফর সাম টাইম এলং দ্য রোড আ লিটল এওয়ে সো দে আর নট এলার্ট। পারভেজ: রেসপন্ডেড হি ওয়াজ এট ম্যাকডোনাল্ডস ইন পারসিপ্যানি। স্টিভেন: ওহ শিট। আই এম পার্কড্ নিয়ার নাজ’স হোম। ওয়াজ গোয়িং টু ওয়াক দ্য এরিয়া। স্টিভেন: আই ওয়াজ পার্কড্ আউটসাইড [নুরানীর বোন] লুবনা’স হোম। জাস্ট ওয়ান কার ডিসটেন্স এওয়ে ফ্রম দ্য ফার্স্ট পার্কড্ কার। আই ওয়ান্টেড টু সি পিপল মুভমেন্ট এরাউন্ড দ্যাট কর্নার। স্টিভেন (১৬ আগস্ট): কে কে উই আর অল এ্যাট লুবনা’স। স্টিভেন: কল মি হোয়েন ইউ ক্যান। ডিলিট অল মেসেজেস ফ্রম ফোন। আই ওন্ট মেসেজ ফ্রম হেয়ার অন।

জানা যায় পারভেজ এন্টয়নেট স্টিভেন এর সাথে প্রায়ই বস্টনে অবৈধ বসবাস করত। সে বস্টনের হার্ভার্ডে পড়াশোনা করছে বলে জানত তার কাছের লোকেরা যদিও পুলিশ তদন্ত করতে গেলে হার্ভার্ডের কর্মকর্তারা জানায় এ নামে তাদের কোন ছাত্র নেই। এদিকে হত্যাকা-ের পর পাভেজের বর্ণাঢ্য জীবনের নানা তথ্য জানতে পারে পুলিশ। পারভেজ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন এবং হার্ভাার্ডে পড়াশোনার তথ্য মিথ্যা বলে জানায় তারা। ইতালীয় বংশোদ্ভূত ধনাঢ্য উত্তরাধীকারী এক সমকামী বৃদ্ধের কাছ থেকে পারভেজ প্রচুর আর্থিক সুযোগ সুবিধা পেত বলে জানতে পারে পুলিশ। ঐ ধনাঢ্য ব্যক্তির নাম মার্টিন রাগুজা। পারভেজ কিশোর বয়সে রাগুজার এপার্টমেন্ট ভবনে চাকুরি করত। পুলিশ জানায় যেদিন হত্যাকা- ঘটে সেদিন ধূর্ত পারভেজ রাগুজার এপার্টমেন্ট বিল্ডিং বিক্রির টাকা থেকে ২০ লাখ ডলার নিজের নামে করিয়ে নিতে সমর্থ হয় বলে অভিযোগ করেন মার্টিন রাগুজার সৎমা মার্গারিট রাগুজা। মার্টিনের সৎমা আরো জানান পারভেজ প্রায়াই মার্টিনের বাসায় রাত্রিযাপন করত যদিও তাদের মধ্যে কোন দৈহিক সম্পর্ক ছিল কি না তা তিনি নিশ্চিত করে জানেন না। তবে মার্টিন রাগুজা বলত পারভেজকে সে তার ছেলের মত জানে। মিতভাষী ধুর্ত পারভেজ রাগুজার অত্যন্ত প্রিয়পাত্র ছিল এবং তাকে রাগুজা তার উত্তরাধিকারী করার চিন্তা করছিল। রাগুজার কুইন্সের এপার্টমেন্ট বিল্ডিং এর ২০ শতাংশের মালিক মার্টিন রাগুজার সৎমা। তিনি পারভেজকে তাদের পারিবারিক সম্পত্তির বিষয়ে হস্তক্ষেপ থেকে দূরে রাখতে কোর্টের আশ্রয় নিয়েও কিছু করতে পারেনি বলে জানায় মার্গারিট রাগুজা।

মিতভাষী কিশোর পারভেজ যৌবনে এতটাই বেপরোয়া, ঘাতকে পরিণত হতে পারে কেউ কি তা জানত? মার্টিন রাগুজা বলেন, “পারভেজ খুব ভাল ছেলে। সে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টিঙ্কশন নিয়ে গ্রাজুয়েশন করেছে এবং হার্ভার্ডে পড়তে যাচ্ছে।” রাগুজা জানেন না যে পারভেজ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কখনো পড়তে যায়নি।

পারভেজের সাথে যে নাজিশ নুরানীর দাম্পত্য জীবন সুখের ছিল না তা বাইরে থেকে খুব একটা বোঝা যেত না। তবে কিছুদিন আগে নাজিশ নুরানী তার ভাই কালিম নুরানীকে ফোনে ট্যাক্সট মেসেজে জানায় - “আমি জানি না কী করব”। অপর এক মেসেজে বলে, “ওর সাথে কথা বলা যায় না। বাচ্চারাও তাকে ভয় পায়। আমি ক্লান্ত, আমি শঙ্কিত। একদিন তোমরা আমাকে দেখবে মৃত। কারণ কাশিফ আমাকে খুন করবে বলে শাসিয়েছে।”

এদিকে হত্যাকা-ের কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশের জেরার কাছে পারভেজ হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় মরিস কাউন্টির তদন্ত কর্মকর্তা ক্যাপ্টেন জেফ পল। তিনি বলেন, একপর্যায়ে পারভেজ নাটকীয়ভাবে রোদন করে ওঠে এবং বলে, “আমি আসলে তাকে খুন করতে চাইনি, আমি আমার সন্তানদের সামনে তাদের মায়ের খুনি হিসেবে চিহ্নিত হতে চাই না। আমি জেলে যেতে চাই না।”

Share this post

Add comment




Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • পপাত ধরণীতল!!

    পপাত ধরণীতল!!

    সাঈদ তারেকএই ভাটি বেলায় এসে সিটি ইলেকশনের বুদ্ধিটা কে যে দিয়েছিল! কি হতো চার সিটিতে নির্বাচনটা না করালে! মেয়াদ শেষ হয়ে গেছিলো? তো মেয়াদ তো ঢাকারও শেষ হয়ে গেছে পাঁচ…

  • চার সিটি নির্বাচনের ফলাফল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    চার সিটি নির্বাচনের ফলাফল  তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    জাহিদ হাসান বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে এবং নির্বাচন কমিশনের অধীনে ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হয়ে গেল, এতে সব কয়টা মেয়র ও অধিকাংশ কাউন্সেলর পদে…

  • তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    সাঈদ তারেক ............ কয়েক দিন আগে দেখা গেল তারেক জিয়া দেশে ফিরে আসছেন- এই এক খবরে সরকারি দলের লোকজনের কাপড়-চোপড় নষ্ট হবার দশা! শুরু হলো স্বভাবসূলভ প্রলাপ বকা। এক মন্ত্রী…

  • বাংলাদেশে শত্রুশক্তির যুদ্ধ

    ফিরোজ মাহবুব কামাল ......... শত্রুপক্ষের রণকৌশল : মুসলমানগণ কোন কালেই শত্রুমুক্ত ছিল না। আজও নয়। যেখানেই মুসলমান আছে সেখানে শয়তান এবং তার দলবল ও রণকৌশলও আছে। কোন বিজন দ্বীপে ঈমানদার…

  • বিরোধী দলকে জুজুর ভয় দেখানো হচ্ছে ১/১১ এর সরকার কি তত্ত্বাবধায়ক ?

    জাহিদ হাসান .......... দেশে আর কয়েক মাস পরেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৫ বছরের মেয়াদ শেষ হবে, নিয়ম অনুযায়ী বা সংবিধান মেতাবেক ২০১৪ সালের জানুয়ারী মাসের মধ্যে পরবর্তি সংসদ…

You are here: শেষ পৃষ্ঠা প্রেমিকার ষড়যন্ত্রে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা