যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশিয়ানদের রাজনৈতিক অবস্থান সংহত করার দীপ্ত শপথে এ্যাসাল’র পঞ্চম কনভেনশন সমাপ্ত

  • PDF

এখন সময় রিপোর্ট : গত ১৫ ডিসেম্বর টিমস্টার’স লোকাল ৩৭, ইউনিয়ন হল, ম্যানহাটন’এ অনুষ্ঠিত হয়ে গেল এ্যালাইয়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (এ্যাসাল)’র পঞ্চম কনভেনশন। বিকাল ৪টা থেকে শুরু হয়ে রাত ১০ পর্যন্ত চলা এই কনভেনশনে যুক্তরাষ্ট্রের মুলধারার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিণ এশিয়ার কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আমেরিকার জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হওয়া এই কনভেনশনে স্বাগত বক্তব্য দেন এ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জনাব মাফ মিসবাহউদ্দিন। বক্তব্যে তিনি গত এক বছরে এ্যাসাল’র বিভিন্ন সফল কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। যার মধ্যে অন্যতম ছিল কংগ্রেস ওম্যান গ্রেস মেংকে দক্ষিণ এশিয়া কমিউনিটির মধ্যে সবার আগে সমর্থন প্রদান করে নির্বাচনের আগ পর্যন্ত তার পক্ষে প্রচারণা চালিয়ে যাওয়া এবং তার বিজয়ে নিজেদের অংশীদার করা। উল্লেখ্য, কুইন্স বরো চ্যাপ্টার প্রেসিডেন্ট মোহাম্মদ তুহিন গ্রেস মেং এর নির্বাচনী প্রচারণায় যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলায় প্রচারণার পোষ্টার ডিজাইন করেন যা গ্রেস মেং এর ক্যাম্পেইন কমিটি দ্বারা অনুমোদন পায়। এছাড়াও গত নভেম্বরে নির্বাচনের আগে এ্যাসাল’র উদ্যোগে প্রচুর পরিমাণ ভোটার তাদের নাম তালিকাভুক্ত করে। এ্যাসাল’র সাফল্যের মধ্যে অন্যতম হচ্ছে ভোটার ব্যালটে বাংলা ভাষা সংযুক্ত করা, যার মূল উদ্যোগ নিয়েছিলেন এ্যাসাল’র উইমেন কোঅর্ডিনেটর মাজেদা উদ্দিন। বোর্ড অব ইলেকশনের সাথে একযোগে কাজ করে এ্যাসাল পোলিং বুথে বাংলা, হিন্দী এবং গুজরাটি ভাষার অনুবাদক রাখার ব্যবস্থা করেছিল। এছাড়া এ্যাসাল ইয়ুথ কমিটি  কোঅর্ডিনেটর জামিলা উদ্দিন এর উদ্যোগে আলবেনীতে ড্রিম এ্যাক্ট এর পক্ষে লবিং এ অংশগ্রহণ করে। এছাড়াও নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে হালাল খাবার পরিবেশন করার জন্য সিটি কাউন্সিল মেম্বার থেকে শুরু করে ষ্টেট সিনেটরদের ও এসেম্বলীমেম্বারদের কাছে লিখিত আবেদন প্রেরণ করে।

এরপর ব্রুকলীন বরো চ্যাপ্টার প্রেসিডেন্ট এহসানুল হক, কুইন্স বরো চ্যাপ্টার প্রেসিডেন্ট মোহাম্মদ তুহিন, ব্রঙ্কস বরো চ্যাপ্টার প্রেসিডেন্ট আবু শাকুর তাদের কর্মকান্ডের চিত্র তুলে ধরে বক্তব্য প্রদান করেন। তারপর বক্তব্য দেন নিউইয়র্ক সিটি কম্পট্রোলার জন ল্যু। তিনি তার বক্তব্যে এ্যাসাল’র বিভিন্ন কর্মকান্ডের প্রশংসা করেন এবং মাফ মিসবাহ উদ্দিনকে তার ইউনিয়ন নির্বাচনগুলোতে জয়লাভ করায় অভিনন্দন জানান।

এরপর তিন ভাগে বিভক্ত কনভেনশনের প্যানেল ভিত্তিক আলোচনা পর্ব শুরু হয়। প্রথমটি ছিল ইয়ুথ কমিটির প্যানেল। যার শ্লোগান ছিল “আমাদের প্রজন্ম, আমাদের ভবিষ্যত”। এই প্যানেলে দক্ষিণ এশিয়ার ভবিষ্যত প্রজন্মদের  ড্রিম এক্ট সহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। যার মডারেটর ছিলেন, জামিলা উদ্দিন।

“মহিলাদের রাজনৈতিক ভবিষ্যত” এর চিন্তাধারা নিয়ে দ্বিতীয় প্যানেল এর আলোচনায় প্রাধান্য পায়, যুক্তরাষ্ট্রে বসবাসরত দক্ষিণ এশিয়ান মহিলাদের সমান অধিকার রক্ষা। এই প্যানেলের মডারেটর ছিলেন আইটিভির সাংবাদিক এবং প্রযোজক রিনি লোবো। এই প্যানেলে আরও অংশগ্রহণ করেন নিউইয়র্ক সিটির পাবলিক এডভোকেট পদপ্রার্থী রেশমা সাউাজানি, নিউইয়র্ক’র ১৪তম সিটি কাউন্সিল ডিষ্ট্রিক্ট এর প্রার্থী ইউদেলকা তাপিয়া এবং কাউন্সিল ওম্যান ডারলিন মেলি।

পরবর্তী প্যানেলটি ছিল নিউইয়র্ক সিটির ২০১২ সালের মেয়রাল নির্বাচনের উপর। এই প্যানেলে আগামী বছর অনুষ্ঠিতব্য নিউইয়র্ক সিটির মেয়রাল নির্বাচনে নিউইয়র্কে বসবাসরত দক্ষিণ এশিয়ার ভোটারদের প্রভাব এবং কোন প্রার্থী দক্ষিণ এশিয়ানদের স্বার্থে কাজ করার জন্য আগ্রহী হবেন তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও আসন্ন এই নির্বাচনে দক্ষিণ এশিয়ানদের অংশগ্রহণ কতটা গুরুত্বপূর্ণ তার বিস্তারিত আলোচনা করা হয়। এই প্যানেলের মডারেটর ছিলেন এ্যাসাল’র পলিটিক্যাল ডিরেক্টর এটর্ণী আলি নাজমি। প্যানেলের আলোচনায় অংশগ্রহণ করেন রিচমন্ড হিল ডেমোক্র্যাটিক ক্লাব’র পলিটিক্যাল ডিরেক্টর গুরপাল সিং, টেকিং আওয়ার সিট’র এক্সিকিউটিভ ডিরেক্টর জন আলবার্ট, পার্কসাইড গ্রুপ এর পার্টনার ইভান স্টাভিস্কি এবং নিউইয়র্ক অবজারভার এর পলিটিক্যাল রিপোর্টার কলিন ক্যাম্পবেল।

প্যানেলভুক্ত আলোচনা পর্বের পর উপস্থিত যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনৈতিকরা একের পর এক তাদের বক্তব্য প্রদান করেন। যাদের মধ্যে ছিলেন এসেম্বলীম্যান ডেভিড ওয়েপ্রিন, নিউইয়র্ক ষ্টেট কম্পট্রোলার টমাস ডি’নাপোলি, কাউন্সিল মেম্বার মার্ক ওয়েপ্রিন, নিউইয়র্ক সিটি মেয়রাল পদপ্রার্থী বিল থমসন, এসেম্বলীম্যান নিক পেরী, এসেম্বলীম্যান এরিক ষ্টেভেনসন, নিউজার্সীর প্লেইনসবরো টাউনশিপ এর কাউন্সিলম্যান ড. নুরুন্নবী এবং কাউন্সিল মেম্বার রবার্ট জেকসন। তারা সবাই তাদের বক্তব্যে কমিউনিটির স্বার্থে এ্যাসাল’র কর্মকান্ডকে সাধুবাদ জানান। সেই সাথে জনাব মাফ মিসবাহ উদ্দিনকে তার সফল নেতৃত্বের জন্য অভিনন্দিত করেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ট্যাক্সি ওয়ার্কার এ্যালাইয়েন্স এর এক্সিকিউটিভ ডিরেক্টর ভৈরবী দেশাই, জ্যামাইকা মুসলিম সেন্টার এর ইমাম শামসি আলী, কমিউনিটি লিডার আইনজীবি এন মজুমদার, কমিউনিটি লিডার দিলীপ নাথ, ড. জিনাত নবী, লোকাল ৬ এর এক্সিকিউটিভ বোর্ড মেম্বার কাজি মুনির, ডিষ্ট্রিক্ট ২৪ এর কমিউনিটি মেম্বার মোহাম্মদ শাবুল, ডিষ্ট্রিক্ট লিডার মার্থা টেলর এবং ডেমোক্রেটিক পার্টির অন্যান্য গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যাতে অংশ নেয় আনন্দলোক সাংস্কৃতিক গোষ্ঠী’র শিল্পীরা।

পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন কনভেনশন কমিটির চেয়ারম্যান এবং সিএসইএ রকল্যান্ড কাউন্টি’র প্রেসিডেন্ট পি.টি.থমাস।

Share this post

Add comment




Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • পপাত ধরণীতল!!

    পপাত ধরণীতল!!

    সাঈদ তারেকএই ভাটি বেলায় এসে সিটি ইলেকশনের বুদ্ধিটা কে যে দিয়েছিল! কি হতো চার সিটিতে নির্বাচনটা না করালে! মেয়াদ শেষ হয়ে গেছিলো? তো মেয়াদ তো ঢাকারও শেষ হয়ে গেছে পাঁচ…

  • চার সিটি নির্বাচনের ফলাফল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    চার সিটি নির্বাচনের ফলাফল  তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    জাহিদ হাসান বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে এবং নির্বাচন কমিশনের অধীনে ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হয়ে গেল, এতে সব কয়টা মেয়র ও অধিকাংশ কাউন্সেলর পদে…

  • তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    সাঈদ তারেক ............ কয়েক দিন আগে দেখা গেল তারেক জিয়া দেশে ফিরে আসছেন- এই এক খবরে সরকারি দলের লোকজনের কাপড়-চোপড় নষ্ট হবার দশা! শুরু হলো স্বভাবসূলভ প্রলাপ বকা। এক মন্ত্রী…

  • বাংলাদেশে শত্রুশক্তির যুদ্ধ

    ফিরোজ মাহবুব কামাল ......... শত্রুপক্ষের রণকৌশল : মুসলমানগণ কোন কালেই শত্রুমুক্ত ছিল না। আজও নয়। যেখানেই মুসলমান আছে সেখানে শয়তান এবং তার দলবল ও রণকৌশলও আছে। কোন বিজন দ্বীপে ঈমানদার…

  • বিরোধী দলকে জুজুর ভয় দেখানো হচ্ছে ১/১১ এর সরকার কি তত্ত্বাবধায়ক ?

    জাহিদ হাসান .......... দেশে আর কয়েক মাস পরেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৫ বছরের মেয়াদ শেষ হবে, নিয়ম অনুযায়ী বা সংবিধান মেতাবেক ২০১৪ সালের জানুয়ারী মাসের মধ্যে পরবর্তি সংসদ…

You are here: শেষ পৃষ্ঠা যুক্তরাষ্ট্রে দক্ষিণ এশিয়ানদের রাজনৈতিক অবস্থান সংহত করার দীপ্ত শপথে এ্যাসাল’র পঞ্চম কনভেনশন সমাপ্ত