বেনামী হ্যাকাররা ফেসবুক ধ্বংস করবে ৫ নভেম্বর

  • PDF

এখন সময় ডেস্ক : বেনামী (এননিমাস) হ্যাকাররা আগামী ৫ নভেম্বর ফেসবুক আক্রমণ করে তা চিরতরে ধ্বংস করে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। তারা বলেছে ফেইসবুকের প্রাইভেসী অরক্ষিত থাকাই তাদের এই আক্রমণের মূল কারণ। বেনামী  সংস্থাটি টুইটারে জানিয়েছে, এর কর্মীরা ফেসবুকের উপর হামলার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু সংস্থাটির সকল সদস্যরা অবশ্য হামলা পরিকল্পনার সাথে একমত নন। উল্লেখ্য,

বিশ্বজুড়ে ‘এননিমাসে’র সাথে একাত্ম অনেক হ্যাকার রয়েছে।

হ্যাকারের দলটি দাবী করেছে, তারা সাম্প্রতিককালে প্রত্যেক হ্যাকিং-এ সফল হয়েছে এবং সাফল্যের সাথে বিশ্বের ৭০ টি আইন প্রয়োগকারী সংস্থার ওয়েবসাইটের নিরাপত্তাব্যুহ ভেঙ্গে ফেলতে সক্ষম হয়েছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট তছনছ করেছে বলেও তাদের দাবী।

ফেসবুকের প্রতিষ্ঠালগ্ন থেকে এর বিরুদ্ধে প্রাইভেসী অরক্ষার যে অভিযোগ রয়েছে সেটাই যে আক্রমণের একমাত্র কারণ তা নাও হতে পারে। এই হ্যাকার গ্রুপটি সাম্প্রতিক সময়ে তাদের একটি নিজস্ব সোসাল নেটওয়ার্ক ‘এননপ্লাস’ তৈরিরও ঘোষণা দিয়েছে। অনেকে মনে করছে নিজেদের নেটওয়ার্ক ‘এননপ্লাস’কে জনপ্রিয় করার উদ্দেশ্যেও তারা ফেইসবুক আক্রমণের পরিকল্পনা করে থাকতে পারে।

Share this post

Add comment




Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • পপাত ধরণীতল!!

    পপাত ধরণীতল!!

    সাঈদ তারেকএই ভাটি বেলায় এসে সিটি ইলেকশনের বুদ্ধিটা কে যে দিয়েছিল! কি হতো চার সিটিতে নির্বাচনটা না করালে! মেয়াদ শেষ হয়ে গেছিলো? তো মেয়াদ তো ঢাকারও শেষ হয়ে গেছে পাঁচ…

  • চার সিটি নির্বাচনের ফলাফল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    চার সিটি নির্বাচনের ফলাফল  তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    জাহিদ হাসান বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে এবং নির্বাচন কমিশনের অধীনে ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হয়ে গেল, এতে সব কয়টা মেয়র ও অধিকাংশ কাউন্সেলর পদে…

  • তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    সাঈদ তারেক ............ কয়েক দিন আগে দেখা গেল তারেক জিয়া দেশে ফিরে আসছেন- এই এক খবরে সরকারি দলের লোকজনের কাপড়-চোপড় নষ্ট হবার দশা! শুরু হলো স্বভাবসূলভ প্রলাপ বকা। এক মন্ত্রী…

  • বাংলাদেশে শত্রুশক্তির যুদ্ধ

    ফিরোজ মাহবুব কামাল ......... শত্রুপক্ষের রণকৌশল : মুসলমানগণ কোন কালেই শত্রুমুক্ত ছিল না। আজও নয়। যেখানেই মুসলমান আছে সেখানে শয়তান এবং তার দলবল ও রণকৌশলও আছে। কোন বিজন দ্বীপে ঈমানদার…

  • বিরোধী দলকে জুজুর ভয় দেখানো হচ্ছে ১/১১ এর সরকার কি তত্ত্বাবধায়ক ?

    জাহিদ হাসান .......... দেশে আর কয়েক মাস পরেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৫ বছরের মেয়াদ শেষ হবে, নিয়ম অনুযায়ী বা সংবিধান মেতাবেক ২০১৪ সালের জানুয়ারী মাসের মধ্যে পরবর্তি সংসদ…

You are here: শেষ পৃষ্ঠা বেনামী হ্যাকাররা ফেসবুক ধ্বংস করবে ৫ নভেম্বর