সফররত পরিবেশ মন্ত্রী মাহমুদুল হাছানের সাথে মেট্রো ওয়াশিংটন আওয়ামী নেতা কর্মীদের মতবিনময় সভা অনুষ্ঠিত

  • PDF

আব্দুস সাত্তার, ওয়াশিংটনে থেকে: ১০ই আগষ্ট ভার্জিনিয়ার ক্রিস্টাল সিটিস্থ কাবাব প্যালেসে ওয়াশিংটন ডিসিতে সফররত পরিবেশ মন্ত্রী মাহমুদুল হাছানের সাথে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে এক মতবিনময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মাহমুদুল হাসান বলেন বিগত আড়াই বছরে দেশে অনেক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালিত হয়েছে। বর্তমান সরকার এই সাথে দেশে দশটি ফ্লাইওভার নির্মান করছে, যা বাংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা। তিনি আরো বলেন সরকার দেশে দারিদ্রসীমা ৩০ ভাগ কমিয়েছে। দেশে ৫০০০ হাজার মেগওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজ চলছে। দ্রব্যমূল্যের দাম স্থিতিশীল। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও আইন শৃংখলা পরিস্থিতি সামগ্রীক ভাবে ভাল। এই প্রসংগে তিনি আমেরিকাতে প্রতি ১০০জনে ১২ জন ধর্ষিতা হবার চিত্র তুলে ধরে বলেন সেই বিচারে আমাদের দেশের আইন শৃংঘলা পরিস্থিতি সন্তোষজনক। তিনি বলেন আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্য আয়ের সমৃদ্ধশীল দেশে পরিনত হবে। বিএনপি সেটা চাত না বিধায় তারা বাড়ী রক্ষা, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ, সংবিধান সংশোধনীতে বিরোধীতা এবং মামলা প্রত্যাহার করা নিয়ে হরতাল করছে। তবে এই সব ইস্যু বিহীন আন্দোলনে তারা জনগনকে সম্পৃক্ত করতে ব্যর্থ হচ্ছে।

ওয়াশিংটন প্রতিনিধি প্রেসিডেন্ট কর্তৃক ফাসীর আসামীর দন্ড মওকুফ করার প্রসংগটি টেনে ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় প্রেসিডেন্টের স্ত্রী আইভী রহমানের হত্যাকারীদের দন্ড মওকুফ করা হবে কিনা, এই প্রশ্নটি উত্থাপন করা হলে মন্ত্রী প্রসংগটি এড়িয়ে যান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খালেদ হাসান, প্রাক্তন সভাপতি ড. খন্দকার মনসুর, আওয়ামী লীগ নেতা ড. শাহজাহান মাহমুদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি এটর্ণী মোহম্মদ আলমগীর, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান উপদেষ্টা মাহমুদুন্নবী বাকী, মানবাধিকার নেতা ড. গোলাম ফরিদ আকতার, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন আহমেদ, সহ সভাপতি রফিক পারভেজ, সাধারণ সম্পাদক শেখ সেলিম, যুগ্ম সম্পাদক মইনুল মজুমদার তাপস, নুরুল আমীন নুরু, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সোহেল, এ এফ এম আজিম প্রমুখ। এ ছাড়াও নবী, হারুন, আনোয়ার, শেখ হাফিজসহ অর্ধ শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Share this post

Add comment




Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • পপাত ধরণীতল!!

    পপাত ধরণীতল!!

    সাঈদ তারেকএই ভাটি বেলায় এসে সিটি ইলেকশনের বুদ্ধিটা কে যে দিয়েছিল! কি হতো চার সিটিতে নির্বাচনটা না করালে! মেয়াদ শেষ হয়ে গেছিলো? তো মেয়াদ তো ঢাকারও শেষ হয়ে গেছে পাঁচ…

  • চার সিটি নির্বাচনের ফলাফল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    চার সিটি নির্বাচনের ফলাফল  তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    জাহিদ হাসান বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে এবং নির্বাচন কমিশনের অধীনে ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হয়ে গেল, এতে সব কয়টা মেয়র ও অধিকাংশ কাউন্সেলর পদে…

  • তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    সাঈদ তারেক ............ কয়েক দিন আগে দেখা গেল তারেক জিয়া দেশে ফিরে আসছেন- এই এক খবরে সরকারি দলের লোকজনের কাপড়-চোপড় নষ্ট হবার দশা! শুরু হলো স্বভাবসূলভ প্রলাপ বকা। এক মন্ত্রী…

  • বাংলাদেশে শত্রুশক্তির যুদ্ধ

    ফিরোজ মাহবুব কামাল ......... শত্রুপক্ষের রণকৌশল : মুসলমানগণ কোন কালেই শত্রুমুক্ত ছিল না। আজও নয়। যেখানেই মুসলমান আছে সেখানে শয়তান এবং তার দলবল ও রণকৌশলও আছে। কোন বিজন দ্বীপে ঈমানদার…

  • বিরোধী দলকে জুজুর ভয় দেখানো হচ্ছে ১/১১ এর সরকার কি তত্ত্বাবধায়ক ?

    জাহিদ হাসান .......... দেশে আর কয়েক মাস পরেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৫ বছরের মেয়াদ শেষ হবে, নিয়ম অনুযায়ী বা সংবিধান মেতাবেক ২০১৪ সালের জানুয়ারী মাসের মধ্যে পরবর্তি সংসদ…

You are here: শেষ পৃষ্ঠা সফররত পরিবেশ মন্ত্রী মাহমুদুল হাছানের সাথে মেট্রো ওয়াশিংটন আওয়ামী নেতা কর্মীদের মতবিনময় সভা অনুষ্ঠিত