হোসনে মোবারক আদৌ হৃদরোগে আক্রান্ত হননি

  • PDF

এখন সময়  ডেস্ক :  মিশরের সাবেক স্বৈরশাসক হোসনে মোবারক কখনই হৃদরোগে আক্রান্ত হননি।

ক্ষমতা থেকে পতনের পর হোসনি মোবারককে বিচারের কাঠগড়ায় দাঁড় করালে এর আগে তিনি বেশ কয়েকবার হৃদরোগে আক্রান্ত হন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে আদালতে বিশেষ কক্ষে শায়িত অবস্থায় তিনি উপস্থিত ছিলেন।

কিন্তু মিশরের প্রধান ফরেনসিক চিকিৎসক বলছেন হোসনে মোবারকের আদৌ কোনো হৃদরোগে আক্রান্ত হবার ঘটনা ঘটেনি এবং তিনি বহাল তবিয়তে সুস্থ আছেন।

মিশরের আল আহরাম পত্রিকাকে সাক্ষাতকার দিতে যেয়ে প্রধান ফরেনসিক চিকিৎসক  ইহসান কামিল জর্জি বলেন, তাদের একটি চিকিৎসক দল হোসনে মোবারককে বেশ কয়েক দফা ভাল করে পরীক্ষা করে দেখেছেন কিছুটা লো ব্লাড প্রেশার ছাড়া তিনি এক প্রকার সুস্থই আছেন।

এর আগে তোরা জেলখানা হাসপাতালে চুরাশি বছর বয়সের হোসনে মোবারকের স্বাস্থ্যগত অবস্থা তার ব্যক্তিগত চিকিৎসক পরীক্ষা করে প্রতিবেদন দিয়েছিলেন, তিনি বেশ কয়েক দফা হৃদরোগে আক্রান্ত হন।

মোবারকের ওই স্বাস্থ্য প্রতিবেদনে আরো বলা হয়ে তিনি উচ্চ রক্তচাপ ছাড়াও শ্বাস কষ্টে ভুগছেন। তার হার্টের বিট অনিয়মিত ছিল।

গত বছর তার পতনের আন্দোলনে অন্তত নয়’শ মানুষকে হত্যার দায়ে হোসনে মোবারকের যাবজ্জীবন কারাদণ্ড হবার পর চিকিৎসকরা তার নাজুক অবস্থা বলে বার বার প্রতিবেদন জমা দেন।

এরপর তোরা কারাগার থেকে হোসনে মোবারককে সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

তবে সেখানে তার স্বাস্থ্যের উন্নতি হলে মিশরের প্রসিকিউটর জেনারেল ফের তাকে তোরা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত বছর মিশরে বিপ্লবের পর তিন দশকের এই স্বৈরাচার শাসক হোসনে মোবারকের পতন হয়।

Share this post

Add comment


You are here: মূল পাতা প্রতিদিনের খবর হোসনে মোবারক আদৌ হৃদরোগে আক্রান্ত হননি