Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



আগামী ৬ অক্টোবর থেকে নিউ ইয়র্কে ৩ দিনব্যাপী রিহ্যাব হাউজিং মেলা

এখন সময় রিপোর্ট : আগামী ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত নিউ ইয়র্কে ৩ দিনব্যাপী রিহ্যাব হাউজিং  মেলা অনুষ্ঠিত হবে। গত ১৪ সেপ্টেম্বর এক সংবাদিক সম্মেলন আয়োজক সংস্থা ‘এসএসবি মাল্টি সার্ভিসেস’র কর্ণধার রফিক আহমেদ এ তথ্য জানান। মেলায় বাংলাদেশের ৪৫টি আবাসন প্রতিষ্ঠান অংশ নেবে। এবার মেলা অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটির এনটিভি মিলনায়তনে। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রফিক আহমেদ। সাংবাদিক সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশেন’র সাধারণ সম্পাদক দিদারুল আলম। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গিয়াস মজুমদার, হারুন ভূইয়াঁ, রাশেদ আহমেদ, শিমুল আহমেদ।

রফিক আহমেদ জানান, রিহ্যাব মেলা উদ্বোধন করবেন জাতিসংঘে বাংলাদেশের স্থাযী প্রতিনিধি রাষ্ট্রদূত ড. এ কে এ মোমেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেলা থেকে কোন প্রবাসী প্লট বা ফ্ল্যাট কিনে প্রতারিত হলে তার জন্য আয়োজক প্রতিষ্ঠান কোন ভাবেই দায়ী নই। আমরা শুধু মেলার আয়োজক। এজন্য প্রবাসীদের যাচাই বাচাই করে প্লট বা ফ্ল্যাট কেনার পরামর্শ দেন রফিক।

তিনি জানান, রিহ্যাব মেলার প্রস্তুতি শেষ পর্যায়ে। মেলার শেষদিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share this post

Add comment


You are here: কমিউনিটি কমিউনিটি আগামী ৬ অক্টোবর থেকে নিউ ইয়র্কে ৩ দিনব্যাপী রিহ্যাব হাউজিং মেলা