বাংলাদেশ জাতীয় সংসদের টাঙ্গাইল-৩ (ঘাটাইল উপজেলা) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য (এমপি) ডা. মতিউর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি.........রাজেউন)। ভারতের মাদ্রাজের একটি হাসপাতালে হার্টের চিকিৎসা চলাকালে গত ১৩ সেপ্টেম্বর বৃহস্প্রতিবার স্থানীয় সময় দিবাগত রাত দেড়টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। আগের দিন অর্থাৎ ১২ সেপ্টেম্বর বুধবার তার হৃদপিন্ডে অস্ত্রপাচার করা হয়। ডা. মতিউর রহমান এমপি’র ইন্তেকালে যুক্তরাষ্ট্র প্রবাসী টাঙ্গাইলবাসীদের সামাজিক সংগঠন টাঙ্গাইল জেলা সমিতি ইউএসএ’র পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। সমিতির পক্ষে সভাপতি হারুনুর রশীদ বাবলু ও সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুর রহমান শোক ও সমবেদনা প্রকাশ করেন।
Tuesday, December 18 - December 24 , 2012 >







