
এখন সময় রিপোর্ট : বার্মার রোহিঙ্গা মুসলিম নিধনের প্রতিবাদে নিউ ইয়র্কের ম্যানহাটনে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে আমেরিকান মুসলমানরা। গত ৮ সেপ্টম্বর শনিবার অনুষ্ঠিত বিক্ষোভে আমেরিকার মুসলিম সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। বিকাল ৪ টা থেকে ৬ পর্যন্ত ২ ঘন্টার বিক্ষোভ সমাবেশে নিউ ইয়র্কের বিভিন্ন স্থান থেকে প্রায় ৫’শ মুসলমান যোগ দেয়।
সমাবেশে মুসলিম নেতারা অভিযোগ করেন, বার্মায় মুসলিম নিধনে অংসান সুচি’র সরকার প্রত্যক্ষ মদদ দিয়ে যাচ্ছে। নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় রাখাইনরা মুসলমানদের হত্যা করছে।
তারা বলেন, আরাকানে রাখাইনদের হাতে নিহত মুসলমানদের সংখ্যা ৫’শ বেশি হলেও সরকার তা অস্বীকার করছে। বার্মার সরকার মুসলামানদের নিরাপত্তা নিশ্চিত না করে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, লোটপাটে লেলিয়ে দিচ্ছে রাখাইনদের।
মুসলিম সংগঠনের নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে জাতিংঘের হস্তক্ষেপ কামনা করেছে। একইসঙ্গে সকল মুসলিম দেশকে বার্মার নির্যাতিত মুসলমানদের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন নেতারা।

বাংলাদেশে রোহিঙ্গা মুসলিম সরনার্থীদের স্থান না দেয়ার সমালোচনা করে মুসলিম নেতারা বলেন, একটি মুসলিম দেশ হয়েও আরেক দেশের নির্যাতিত মুসলমানদের পাশে না দাড়িয়ে বাংলাদেশ মানবাধিকার লংঘন করেছে।
বিক্ষোভে বার্মা, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া ও সুমালিয়াসহ বিভিন্ন দেশের বংশদ্ভোত আমেরিকান মুসলমানরা বার্মাসহ বিশ্বে মুসলমান হত্যা ও নির্যাতন বন্ধে আহবান জানিয়ে প্লেকার্ড প্রদর্শন করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, রোহিঙ্গা লীডার রেশমা, আরাকান রোহিঙ্গা ইউনিয়নের নেতা প্রফেসর ওয়াকার উদ্দিন, আরব আমেরিকান লীডার শওকত জিলানী, মুসলিম সংগঠনের নেতা খাজা মিজান, মোবাসির আহমেদ, মাহতাব উদ্দিন, তানজিলা, ইমাম আইয়ুব বাকী, সাইখ ওবাইদা, মাজেদা উদ্দীন, মহিউদ্দিন ইউসুফ, ইমাম তালিব আব্দুর রাশেদ, আল মুনতাসির, আবু সামিহা সিরাজুল ইসলাম। এছাড়াও বাংলাদেশী কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, মাফ মেজবাহ, মোহাম্মদ শাহ জাহান, মীর মাসুম, মাওলানা দেলোয়ার হোসেন, গিয়াস আহমেদ।





