বুয়েট শিক্ষক লুৎফুল কবিরের পদত্যাগ

  • PDF

ঢাকা অফিস : উপাচার্য অপসারণের দাবিতে চাকরি থেকে অব্যাহতি চেয়ে পদ্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক অধ্যাপক ড. এস এম লুৎফুল কবির। শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

“আমি আমার নীতির অবস্থান থেকে এ বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে পদত্যাগ করছি ও আমার পদত্যাগপত্র গ্রহণ করার অনুরোধ করছি,” রেজিস্ট্রার ড. আবু সিদ্দিককে পাঠানো পদত্যাগপত্রে এ কথা লিখেছিলেন বিশ্ববিদ্যালয়টির আইআইসিটির এই সাবেক পরিচালক।

গত মঙ্গলবার এই শিক্ষককে আইআইসিটির পরিচালক পদ থেকে বরখাস্ত করা হয়। শনিবার বেলা ১১টার দিকে রেজিস্ট্রারের কার্যালয়ে এ পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে বলে জানান লুৎফুল কবির। এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার আবু সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার তার কার্যালয়ে যাওয়ার পর পদত্যাগপত্রের বিষয়টি তিনি দেখবেন।

“আমি বিষয়টি এখনও জানি না। কাল (রোববার) অফিসে গিয়ে দেখতে হবে তাতে কী লেখা আছে।”

উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে ছাত্র-শিক্ষকদের আন্দোলনের কারণে উদ্ভূত পরিস্থিতিতে গত সোমবার গভীর রাতে শিক্ষামন্ত্রী তার বাসায় বুয়েটের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মামলা প্রত্যাহার ও উপউপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে অপসারণের বিষয়ে মন্ত্রীর আশ্বাসে ক্লাসে ফিরতে রাজি হন শিক্ষকরা।

এর আগে উপাচার্য ও উপ-উপাচার্যের কক্ষে হামলা, ভাঙচুর ও চুরির অভিযোগ এনে গত রোববার রাতে রাজধানীর শাহবাগ থানায় মামলা দুটি দায়ের করে বুয়েট কর্তৃপক্ষ। অধ্যাপক লুৎফুল কবির একটি মামলার আসামি।

উপাচার্য ও উপ-উপাচার্যের কার্যালয়ে হামলা, ভাঙচুর, তিন লাখ টাকা চুরি ও নথি তছনছের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

বাংলাদেশে প্রথমবারের মত চালু হওয়া ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) অন্যতম উদ্ভাবক আইআইসিটির সাবেক পরিচালক লুৎফুল কবির।

সূত্র: বিডিনিউজ24

Share this post

Add comment


Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • পপাত ধরণীতল!!

    পপাত ধরণীতল!!

    সাঈদ তারেকএই ভাটি বেলায় এসে সিটি ইলেকশনের বুদ্ধিটা কে যে দিয়েছিল! কি হতো চার সিটিতে নির্বাচনটা না করালে! মেয়াদ শেষ হয়ে গেছিলো? তো মেয়াদ তো ঢাকারও শেষ হয়ে গেছে পাঁচ…

  • চার সিটি নির্বাচনের ফলাফল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    চার সিটি নির্বাচনের ফলাফল  তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    জাহিদ হাসান বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে এবং নির্বাচন কমিশনের অধীনে ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হয়ে গেল, এতে সব কয়টা মেয়র ও অধিকাংশ কাউন্সেলর পদে…

  • তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    সাঈদ তারেক ............ কয়েক দিন আগে দেখা গেল তারেক জিয়া দেশে ফিরে আসছেন- এই এক খবরে সরকারি দলের লোকজনের কাপড়-চোপড় নষ্ট হবার দশা! শুরু হলো স্বভাবসূলভ প্রলাপ বকা। এক মন্ত্রী…

  • বাংলাদেশে শত্রুশক্তির যুদ্ধ

    ফিরোজ মাহবুব কামাল ......... শত্রুপক্ষের রণকৌশল : মুসলমানগণ কোন কালেই শত্রুমুক্ত ছিল না। আজও নয়। যেখানেই মুসলমান আছে সেখানে শয়তান এবং তার দলবল ও রণকৌশলও আছে। কোন বিজন দ্বীপে ঈমানদার…

  • বিরোধী দলকে জুজুর ভয় দেখানো হচ্ছে ১/১১ এর সরকার কি তত্ত্বাবধায়ক ?

    জাহিদ হাসান .......... দেশে আর কয়েক মাস পরেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৫ বছরের মেয়াদ শেষ হবে, নিয়ম অনুযায়ী বা সংবিধান মেতাবেক ২০১৪ সালের জানুয়ারী মাসের মধ্যে পরবর্তি সংসদ…

You are here: মূল পাতা প্রতিদিনের খবর বুয়েট শিক্ষক লুৎফুল কবিরের পদত্যাগ