আকবর হোসাইন : গত ২২ই আগষ্ঠ বুধবার নিউজার্সির আটলাণ্টিক সিটিতে বসবাসরত চট্রগ্রাম জেলার সন্দ্বীপ বাসীদের উপস্থিতিতে আটলাণ্টিক কাউণ্টির এসটল মেনর পার্কে অনুষ্টিত হয় বার্ষিক বনভোজন ও ঈদ পূর্নমিলনী। সন্দ্বীপবাসীরএ বার্ষিক বনভোজন ও মিলনমেলায় সকাল ১১টার মধ্যে বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা প্রাইভেট গাড়ীর বহর বনভোজনস্থলে পৌঁছলে পুরো পিকনিক স্থল সন্দ্বীপবাসীর মিলন মেলায় পরিনত হয়। সংগঠনের সকল কর্মকতাগণ আগত অতিথিদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এরপর শুরু হয় বিসমিল্লাহ বাজার গ্রোসারী ষ্টোরের স্পন্সরে চিকেন বারবিকিউ। সুস্বাদু এই চিকেন বারবিকিউ চলতে থাকে বিকেল তিনটা পর্যন্ত। এবারের বনভোজন ও মিলনমেলার শুভ উদ্বোধন করেন বনভোজন কমিটির আহবায়ক নূরুন্নবী চৌধুরী শামীম সহ অন্যান্য নেতৃবৃন্দ। মোঃ আলী এবং রহমান বাবুলের পরিচালনায় বিভিন্ন বয়সী ছেলেমেয়ে, পুরুষ-মহিলাদের দৌড় প্রতিযোগিতাসহ, অন্যান খেলাধূলা ছিল উল্লেখযোগ্য। খেলা শেষে বনভোজন ও মিলনমেলার নেতৃবৃন্দ সংগঠনের সকল নেতৃবৃন্দের সহযোগিতায় শুরু হয় সুস্বাদু ও রুচিসম্মত মধ্যাহ্ন ভোজ। মধ্যাহ্ন ভোজ শেষে আর্কষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র্যাফেল ড্রয়ের প্রথম পুরস্কার স্পন্সর করেন আটলাণ্টিক সিটির নতুন গ্রোসারী ষ্টোর দেশী বাজার এ- প্র্রডিউস। পরিশেষে বনভোজন ও আনন্দ মেলাকে স্বার্থক ও সফল করার জন্য আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন একেএম দুলাল, মোঃ কালাম, মোঃ বাবলু, মোঃ সাহাদাত হোসেন, আবদুল কাদের, সেলিম সুলতান, মোঃ দিদার, শামসুদ্দীন মাহমুদ, গিয়াস উদ্দিন, মোঃ শামীম এবং মোঃ শরীফ। এছাড়াও আরও যে সকল ব্যবসায়িক প্র্রতিষ্ঠান বিশেষ করে দেশী বাজার এ- প্র্রডিউস গ্রোসারী, বিসমিল্লাহ বাজার গ্রোসারী, ব্র্রাইটন গ্রোসারী, নিউ এক্সপ্রেস কমিউনিকেশান এবং একেএম দুলালসহ যে সকল ব্যাক্তিবর্গ স্বন্দীপবাসীর বনভোজন সফল ও স্বার্থক করার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সাংবাদিক আকবর হোসাইন এবং আহবায়ক নূরুন্নবী চৌধুরী শামীম ।
Tuesday, December 18 - December 24 , 2012 >







