এস্টোরিয়ার এথেন্স পার্কে বিপার ‘বাংলাদেশ নাইট’

  • PDF

এখন সময় রিপোর্ট : এস্টোরিয়ার এথেন্স স্কোয়ার পার্কে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংস্কৃতিক শিক্ষা সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফরমিং আটর্স (বিপা) গত ২৪ আগষ্ট শুক্রবার ‘বাংলাদেশ নাইট’ অনুষ্ঠান করেছে। ১৫ বছর আগে শুরু হওয়া বিপার ‘বাংলাদেশ নাইট’ অবশেষে দু’বছর পর আবার শুরু হল বেশ জানান দিয়েই। গত দু’বছর পার্কের উন্নয়ন কাজ ও বৃষ্টির কারণে এস্টোরিয়া এথেন্স পার্কের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠান করতে পারেনি বিপা। তাই দু’বছরের অনুষ্ঠান পুষিয়ে দিতে এবার জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে তারা। অনুষ্ঠানে দর্শক সারিতে প্রবাসী বাংলাদেশীরা ছাড়াও এদেশীয় নানান শ্রেণীপেশা, ভাষাভাষী আর গোত্রের মানুষ বিপার মনমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

আয়োজকরা জানালেন, দু’দশক আগে এস্টোরিয়া ছিল প্রবাসী বাংলাদেশী অধ্যুষিত এলাকা। আর এ কারণেই এথেন্স পার্কটিকে ‘বাংলাদেশ নাইট’ অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয়েছিল। বাংলাদেশীদের ঢল নামতো এই পার্কটিতে। এখন বাংলাদেশীরা জ্যাকসন হাইটস ও জ্যামাইকার দিকে বসতি গড়েছেন। কিন্তু বিপা ১৫ বছর আগের সেই ঐতিহ্য ধরে রেখেছে। এথেন্স পার্কের নয়নাভিরাম পরিবেশ আর এত সুন্দর মঞ্চ আর কোথাও নেই। প্রতি বছরের আগস্ট মাসের শুক্রবারকে বাংলাদেশ নাইটের জন্য বেছে নেওয়া হয়। এখন থেকে নিয়মিত আয়োজন করা হবে জনপ্রিয় এই অনুষ্ঠানটি। পূর্বঘোষিত সময় অনুযায়ী ঘড়ির কাঁটা ৭টার ঘর ছুঁতেই শুরু হয় অনুষ্ঠান। এর আগে থেকেই পার্কের স্থায়ী উন্মুক্ত মঞ্চের চারপাশের আসনগুলো ভরে যায়। উন্মুক্ত স্থানেও আসন গেড়ে বসে পড়েন অতিথিরা। একে একে চলে মনোমুগ্ধকর পরিবেশনা। অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব ছিল প্রমী আর পলকের ওপর। তাদের সাবলীল উপস্থাপনা সবার নজর কাড়ে। অনুষ্ঠানের শুরুতে নৃত্য পরিবেশন করে বাংলাদেশ থেকে আসা রিদম ডান্স গ্রুপ। তাদের ব্যতিক্রমী পরিবেশনা সবাইকে বেশ আন্দোলিত করে। এ মাসের শেষে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ফোবানা সম্মেলনে নৃত্য পরিবেশনার জন্য এসেছে রিদম ডান্স গ্রুপ। এছাড়া বিপার নিজস্ব পরিবেশনা কাওয়ালি সঙ্গীতের সঙ্গে দলীয় নৃত্য ছিল চমকপ্রদ। শেষ মুহূর্তে এই দলের সঙ্গে আচমকা হাজির হন বিপার এ্যানি ফেরদৌস। এছাড়াও একক নৃত্য পরিবেশন করে রিমপি ও নাদিয়া ইসলাম দৃষ্টি। দৃষ্টির কথক নৃত্য অনুষ্ঠানে আনে ভিন্ন মাত্রা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নাদিয়া, সুপ্রিয়া চৌধুরী, তানভীর শাহীন, অনিতা হিলালী প্রমূখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এ্যানি ফেরদৌস ও সেলিমা আশরাফসহ বিপার অন্যান্য কর্মকর্তারা।

Share this post

Add comment




Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • পপাত ধরণীতল!!

    পপাত ধরণীতল!!

    সাঈদ তারেকএই ভাটি বেলায় এসে সিটি ইলেকশনের বুদ্ধিটা কে যে দিয়েছিল! কি হতো চার সিটিতে নির্বাচনটা না করালে! মেয়াদ শেষ হয়ে গেছিলো? তো মেয়াদ তো ঢাকারও শেষ হয়ে গেছে পাঁচ…

  • চার সিটি নির্বাচনের ফলাফল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    চার সিটি নির্বাচনের ফলাফল  তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    জাহিদ হাসান বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে এবং নির্বাচন কমিশনের অধীনে ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হয়ে গেল, এতে সব কয়টা মেয়র ও অধিকাংশ কাউন্সেলর পদে…

  • তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    সাঈদ তারেক ............ কয়েক দিন আগে দেখা গেল তারেক জিয়া দেশে ফিরে আসছেন- এই এক খবরে সরকারি দলের লোকজনের কাপড়-চোপড় নষ্ট হবার দশা! শুরু হলো স্বভাবসূলভ প্রলাপ বকা। এক মন্ত্রী…

  • বাংলাদেশে শত্রুশক্তির যুদ্ধ

    ফিরোজ মাহবুব কামাল ......... শত্রুপক্ষের রণকৌশল : মুসলমানগণ কোন কালেই শত্রুমুক্ত ছিল না। আজও নয়। যেখানেই মুসলমান আছে সেখানে শয়তান এবং তার দলবল ও রণকৌশলও আছে। কোন বিজন দ্বীপে ঈমানদার…

  • বিরোধী দলকে জুজুর ভয় দেখানো হচ্ছে ১/১১ এর সরকার কি তত্ত্বাবধায়ক ?

    জাহিদ হাসান .......... দেশে আর কয়েক মাস পরেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৫ বছরের মেয়াদ শেষ হবে, নিয়ম অনুযায়ী বা সংবিধান মেতাবেক ২০১৪ সালের জানুয়ারী মাসের মধ্যে পরবর্তি সংসদ…

You are here: শেষ পৃষ্ঠা এস্টোরিয়ার এথেন্স পার্কে বিপার ‘বাংলাদেশ নাইট’