বিডিআর বিদ্রোহ মামলায় ৬৬৫ জনের বিভিন্ন মেয়াদে সাজা

  • PDF

ঢাকা অফিস:  সিপাহী সেলিম রেজার নেতৃত্বাধীন ৪৪ ব্যাটালিযনের ৬৭৩ জন বিডিআর (বর্তমান বিজিবি) জওযানের মধ্যে ৬৬৫ জনের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে পিলখানার বিশেষ আদালতে এ রায দেওয়া হয়। এর আগে সকালে আদালতে রায় দেওয়া শুরু হয়। এ সময় আসামিদের আদালতে হাজির করা হয। সাজাপ্রাপ্তদের মধ্যে ১১৩ জনকে ৭ বছর, ১ জনকে সাড়ে ৬ বছর, ৩২ জনকে ৬ বছর, ২৬ জনকে সাড়ে ৫ বছর, ১৩১ জনকে ৫ বছর, ১২৪ জনকে সাড়ে ৪ বছর, ৭৩ জনকে ৪ বছর, ১৬ জনকে সাড়ে ৩ বছর, ২ জনকে আড়াই বছর, ৩৮ জনকে ২ বছর, ৮ জনকে দেড় বছর, ৫২ জনকে ১ বছর, ১৫ জনকে ৬ মাস এবং ১৮ জনকে ৪ মাস করে সশ্রম কারাদ- দেওয়া হয়।

এছাড়া তাদের প্রত্যেককেই ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

খালাসপ্রাপ্তরা হলেন- ইকবাল হোসেন, খাদেবুর রহমান, রফিকুল ইসলাম, সাদিক হাসান, আব্দুস সাত্তার, গোলাম কিবরিয়া, সাইদুর রহমান ও সাগর।

আসামিদের বিরুদ্ধে মহাপরিচালকের আদেশ অমান্য করে দরবার হল ত্যাগ, নিয়োগকারীগণ কর্তৃক অধীনস্থদের নিয়ন্ত্রণ গ্রহণ সংক্রান্ত মহাপরিচালকের আদেশ অমান্য, বিদ্রোহের সংবাদ উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত না করা, বিদ্রোহ দমনে কার্যকরী প্রচেষ্টা গ্রহণ না করা, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বেআইনিভাবে অস্ত্র সংগ্রহ করে বিদ্রোহে অংশগ্রহণ, বিদ্রোহের প্রারম্ভে অস্ত্রাগার লুটসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত।

রায় ঘোষণা শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে মামলার প্রকিকিউটর লে কর্নেল মো জাকির হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান।

Share this post

Add comment




Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • পপাত ধরণীতল!!

    পপাত ধরণীতল!!

    সাঈদ তারেকএই ভাটি বেলায় এসে সিটি ইলেকশনের বুদ্ধিটা কে যে দিয়েছিল! কি হতো চার সিটিতে নির্বাচনটা না করালে! মেয়াদ শেষ হয়ে গেছিলো? তো মেয়াদ তো ঢাকারও শেষ হয়ে গেছে পাঁচ…

  • চার সিটি নির্বাচনের ফলাফল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    চার সিটি নির্বাচনের ফলাফল  তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    জাহিদ হাসান বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে এবং নির্বাচন কমিশনের অধীনে ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হয়ে গেল, এতে সব কয়টা মেয়র ও অধিকাংশ কাউন্সেলর পদে…

  • তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    সাঈদ তারেক ............ কয়েক দিন আগে দেখা গেল তারেক জিয়া দেশে ফিরে আসছেন- এই এক খবরে সরকারি দলের লোকজনের কাপড়-চোপড় নষ্ট হবার দশা! শুরু হলো স্বভাবসূলভ প্রলাপ বকা। এক মন্ত্রী…

  • বাংলাদেশে শত্রুশক্তির যুদ্ধ

    ফিরোজ মাহবুব কামাল ......... শত্রুপক্ষের রণকৌশল : মুসলমানগণ কোন কালেই শত্রুমুক্ত ছিল না। আজও নয়। যেখানেই মুসলমান আছে সেখানে শয়তান এবং তার দলবল ও রণকৌশলও আছে। কোন বিজন দ্বীপে ঈমানদার…

  • বিরোধী দলকে জুজুর ভয় দেখানো হচ্ছে ১/১১ এর সরকার কি তত্ত্বাবধায়ক ?

    জাহিদ হাসান .......... দেশে আর কয়েক মাস পরেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৫ বছরের মেয়াদ শেষ হবে, নিয়ম অনুযায়ী বা সংবিধান মেতাবেক ২০১৪ সালের জানুয়ারী মাসের মধ্যে পরবর্তি সংসদ…

You are here: শেষ পৃষ্ঠা বিডিআর বিদ্রোহ মামলায় ৬৬৫ জনের বিভিন্ন মেয়াদে সাজা