এখন সময় রিপোর্ট : বাংলাদেশী কমিউনিটি পরিচিত মুখ বেলাল তরফদারের জানাজা অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার বাদ মাগরিব জামাইকা মুসলিম সেন্টারে। জানাজায় বেলাল তরফদারের দুই ভাই নিউইয়র্কস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল সাব্বির আহমেদ বেলালের প্রতিষ্টিত সংগঠন বাংলাদেশ ইয়োলো সোসাইটির কমকর্তা ও সদস্যসহ হাজারো
বাংলাদেশী জানাজায় অংশ নেন। জানাজা শেষে মরহুমের লাশ সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এই সময় অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন।









