রাজনৈতিক সংঘাত পুনরাবৃত্তির আশঙ্কা

  • PDF

এখন সময় ডেস্ক : ইকোনোমিস্ট ম্যাগাজিনের দি ইকোনোমিস্ট ইন্টিলিজেন্স ইউনিট (ইআইইউ) আগামী সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আবারো রাজনৈতিক সংঘাতের পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা করছে। সুপ্রিম কোর্টের এক রায়ের পর সরকার গত বছর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার প্রেক্ষিতে ইআইইউ এ ধরনের আশঙ্কা করছে। ইআইইউ বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে দুটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে আরেকটি বড় ধরনের সংঘাতে পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে।

এর ফলে ২০০৬ সালে যেমনটা ঘটেছিল ঠিক সেই রকম আরেকটি রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইআইইউ মনে করছে, ২০১২-১৬ সাল পর্যন্ত অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটার সম্ভাবনা তেমন নেই। কারণ, কর্মকর্তারা আইনশৃঙ্খলা দ্রুত বহাল করার দায়িত্বে নিয়োজিত সামরিক বাহিনী এবং পুলিশের ওপর তাদের নিয়ন্ত্রণ অব্যাহত রাখবে।

ইআইইউ আরো বলছে, বিদ্যুৎ ব্যবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বৃদ্ধি অব্যাহত অবস্থাকে প্রতিহত করার মধ্যেই আওয়ামী লীগের লাগাতার দ্বিতীয় মেয়াদে

নিরঙ্কুশভাবে নির্বাচিত হবার সম্ভাবনা নিহিত রয়েছে। ইআইইউ বলছে, বিএনপি এবং এর প্রধান মিত্র জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন সিনিয়র নেতা ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে গণহত্যার অভিযোগে বিচারের সম্মুখীন হচ্ছেন। তাদের মৃত্যুদ- হবারও সম্ভাবনা রয়েছে। তাই যুদ্ধাপরাধের বিচার দেশে এবং বিদেশে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

তারা বলেছেন, এ বিচার জামায়াতের কট্টর সমর্থক এবং তেলে ভর্তুকির প্রধান উৎস, আর্থিক সহযোগী ও ২০ লাখের বেশি বাংলাদেশীর কর্মসংস্থানকারী সৌদি আরব প্রশাসনকে ক্ষুব্ধ করে তুলতে পারে। তবে দেশে এ বিচারের রায় বেশ জনপ্রিয়তা পাবে। বিশেষ করে নগর জনপদে এর প্রতি সমর্থন আওয়ামী লীগকে ২০১৪ সালে পুনঃনির্বাচিত হওয়ার সম্ভাবনা আরো বাড়িয়ে দেবে। ইআইইউ আরো বলছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে  চীন ও ভারতের  সঙ্গে অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক জোরদারের ওপরই বেশি গুরুত্ব পাবে। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে ইআইইউ বলছে, প্রধান বিরোধী দল বিএনপি বলে আসছে যে তত্ত্বাধায়ক সরকার পুনর্বহাল না করা হলে তারা পরবর্তী নির্বাচন বর্জন করবে। বিএনপি যে তাদের হুমকি অনুযায়ী কাজ করবে তাতে কোন সন্দেহ নেই। ঠিক আগেরবার তারা ক্ষমতায় থাকা অবস্থায়ে তৎকালীন বিরোধী দল একই কাজ করেছিল। এর ফলে নির্বাচন ফলাফল প্রশ্নবিদ্ধ হয়েছিল। নির্বাচন বর্জনের বিএনপির হুমকির জবাবে আওয়ামী লীগ পরবর্তী সংসদ নির্বাচন তত্ত্বাবধানের জন্য এক ধরনের অস্থায়ী সরকারের আপসমূলক প্রস্তাব করেছে। কিন্তু তারা এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। ইআইইউ বলছে স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিম-লে প্রধান ভূমিকা পালনকারী তিন পক্ষ আওয়ামী লীগ, বিএনপি ও সেনাবাহিনী কী ধরনের ভূমিকা রাখে সেটার ওপরই বাংলাদেশের রাজনীতির বর্তমান সংকট উত্তরণ হবে কিনা সেটা নির্ভর করবে।

প্রথম রাজনৈতিক দল হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভূতপূর্বভাবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার দৃঢ় প্রত্যয়ের বিষয়টি উল্লেখ করে ইআইইউ বলছে, বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা গত বছর বৃদ্ধি পেয়েছিল কিন্তু জোগান এবং চাহিদার মধ্যে এখনো উল্লেখযোগ্য তফাৎ রয়ে গেছে।

সেই সঙ্গে বিএনপির নির্বাচন বর্জনের হুমকিও নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন দেখা দেবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনঅসন্তোষ, বিদ্যুৎ ঘাটতি এবং সংবিধান সংশোধনের বিষয়গুলোকে আওয়ামী লীগের বিরুদ্ধে সমালোচনার হামলা করতে বিএনপি কাজে লাগাতে চেষ্টা করবে বলে ইআইইউ উল্লেখ করেছে। এছাড়া আগামী মাসগুলোতে আরো অন্যান্য বিষয় নিয়েও বিএনপি এবং তাদের রাজনৈতিক সহযোগী দলগুলোর রাস্তায় নেমে পড়ার সম্ভাবনা রয়েছে।

আন্তর্জাতিক সম্পর্কের ব্যাপারে ইআইইউ বলছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে নাটকীয়ভাবে অগ্রগতি হলেও প্রতিবেশী দু’দেশ এখনো বাংলাদেশের মধ্য দিয়ে ভারতীয় পণ্য পরিবহন বা পানিবণ্টনের ব্যাপারে কোন চুক্তিতে পৌঁছাতে পারেনি। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সঙ্গে সঙ্গে চীনের সঙ্গেও যাতে তাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে সরকার বেশ সতর্ক থাকবে।

কারণ, চীন সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে। আর চীন থেকে এখনো বাংলাদেশ বেশিরভাগ সামরিক সরঞ্জাম পেয়ে থাকে। ২০১২-১৬ সালে ভারত এবং চীন দুই দেশ থেকেই বাংলাদেশ বাণিজ্য এবং আর্থিক সহযোগিতা পেতে কর্মকর্তারা বঙ্গোপসাগরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থান নিয়ে কাজ করতে শুরু করবেন বলে ইআইইউ উল্লেখ করেছে।

Share this post

Add comment




Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • পপাত ধরণীতল!!

    পপাত ধরণীতল!!

    সাঈদ তারেকএই ভাটি বেলায় এসে সিটি ইলেকশনের বুদ্ধিটা কে যে দিয়েছিল! কি হতো চার সিটিতে নির্বাচনটা না করালে! মেয়াদ শেষ হয়ে গেছিলো? তো মেয়াদ তো ঢাকারও শেষ হয়ে গেছে পাঁচ…

  • চার সিটি নির্বাচনের ফলাফল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    চার সিটি নির্বাচনের ফলাফল  তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    জাহিদ হাসান বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে এবং নির্বাচন কমিশনের অধীনে ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হয়ে গেল, এতে সব কয়টা মেয়র ও অধিকাংশ কাউন্সেলর পদে…

  • তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    সাঈদ তারেক ............ কয়েক দিন আগে দেখা গেল তারেক জিয়া দেশে ফিরে আসছেন- এই এক খবরে সরকারি দলের লোকজনের কাপড়-চোপড় নষ্ট হবার দশা! শুরু হলো স্বভাবসূলভ প্রলাপ বকা। এক মন্ত্রী…

  • বাংলাদেশে শত্রুশক্তির যুদ্ধ

    ফিরোজ মাহবুব কামাল ......... শত্রুপক্ষের রণকৌশল : মুসলমানগণ কোন কালেই শত্রুমুক্ত ছিল না। আজও নয়। যেখানেই মুসলমান আছে সেখানে শয়তান এবং তার দলবল ও রণকৌশলও আছে। কোন বিজন দ্বীপে ঈমানদার…

  • বিরোধী দলকে জুজুর ভয় দেখানো হচ্ছে ১/১১ এর সরকার কি তত্ত্বাবধায়ক ?

    জাহিদ হাসান .......... দেশে আর কয়েক মাস পরেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৫ বছরের মেয়াদ শেষ হবে, নিয়ম অনুযায়ী বা সংবিধান মেতাবেক ২০১৪ সালের জানুয়ারী মাসের মধ্যে পরবর্তি সংসদ…

You are here: প্রথম পৃষ্ঠা রাজনৈতিক সংঘাত পুনরাবৃত্তির আশঙ্কা