
এখন সময় রিপোর্ট : জাতিসংঘ সাধারণ ৩ সেপ্টম্বরে নিউ ইয়র্কে আসার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সংবর্ধনাসহ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের মধ্যে উত্তেজনাও দেখা দিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বিএনপি’র ২ টি গ্রুপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিউ ইয়র্কে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর নিউ ইয়র্কে আগমন নিয়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি’র রাজনীতি সরগরম হচ্ছে।
ড. প্রদীপ কর ও আব্দুর রহিম বাদশার নেতৃত্তাধীন নর্থ আমেরিকা আওয়ামী লীগ প্রধান মন্ত্রীকে সংবর্ধণার ঘোষণা দিয়েছে। তবে এধরণের কর্মসূচির ঘোষণাকে বৃত্তিহীন ও মিথ্যাচার উল্লেখ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ এক যৌথ বিবৃতিতে জানান, বিভিন্ন পত্রিকাতে প্রধানমন্ত্রী জাতি সংঘের সাধারণ অধিবেশনে যোগদানের সময় সংবর্ধনার ঘোষণার দিয়ে একটি সংগঠনের নাম দিয়ে যারা পত্রিকায় খবর ছাপিয়েছেন, তা সর্ম্পূন রূপে বানোয়াট। অতএব যুক্তরাষ্ট্রে বসবাসরত আওয়ামী পরিবারের ও মুক্তিযোদ্ধের স্বপক্ষের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী ২৪ থেকে ২৭ সেপ্টেম্বর মধ্যে অনুষ্ঠিত হবে। এছাড়া অন্যসব খবরে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম এখন সময়কে বলেন, ২৬ সেপ্টম্বর সংবর্ধনা অনুষ্ঠানের তারিখ অনেকটা চুড়ান্ত হয়েছে। তিনি জনান, প্রধানমন্ত্রী ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে আসবেন আর ২৮ সেপ্টেম্বর ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্ক ত্যাগ করবেন।
নর্থ আমেরিকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম বাদশা প্রধানমন্ত্রীকে সংবর্ধনার বিষয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানিয়ে এবং জাতিসংঘের সামনে সংবর্ধনা দেয়া হবে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিবৃতি সম্পর্কে বাদশা বলেন, কেউ ভুল বুঝে থাকলে আমাদের কিছু করার নাই। আমরা কোন নাগরিক সংবর্ধনার কথা বলিনি। তাই এ নিয়ে বিভ্রান্ত হওয়ারও কারণ নেই।
উল্লেখ্য, ২০১১ সালে ড. সিদ্দিকুর রহমান সভাপতি ও সাজ্জাদুর রহমান সাজ্জাদকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। পরে বঞ্চিতদের নিয়ে ড. প্রদ্বীপ কর ও আব্দুর রহিম বাদশাকে নর্থ আমেরিকা আওয়ামী লীগ গঠন করে। সরকারের বিভিন্ন ইস্যুতে দু’গ্রুপই পৃথক কর্মসূচি পালন করে আসছে। তবে বেশ কিছু ইস্যুতে মুল দলের দাবীদার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের চেয়ে নর্থ আমেরিকা আওয়ামী লীগ বেশি কর্মসূচি পালন করেছে। প্রধানমন্ত্রী আগমনের বিরুদ্ধে বিএনপি’র কর্মসূচী :
প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে অবস্থানকালীন যুক্তরাষ্ট্র বিএনপি বিভিন্ন কর্মসূচি দিবে বলে জানাগেছে। যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল মাহমুদ জানিয়েছে, যেখানেই শেখ হাসিনা সেখানেই প্রতিরোধ করা হবে। তিনি জানান, বিমানবন্দর ও জাতিসংঘের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হবে।
তারেক আন্তর্জাতিক পরিষদের সভাপতি আকতার হোসেন বাদল বলেন, স্বৈরাচারী শেখ হাসিনাকে প্রতিরোধ করার জন্য তারেক আন্তর্জাতিক পরিষদ প্রস্তুত রয়েছে। জাতিসংঘের সামনে বিক্ষোভ প্রদর্শনের জন্য স্থান বরাদ্ধ পেয়েছি বলে বাদল দাবী করেন।







