Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



রিপাবলিকান কনভেনশন শুরু

  • PDF

মোহাম্মদ আজাদ : গত ২৭ আগষ্ট সোমবার থেকে ফ্লোরিডার টেম্পা বে’তে শুরু হয়েছে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন। চারদিনব্যাপী এই কনভেনশন ডেলিগেটদের ভোটের মাধ্যমে রিপাবলিকান প্রার্থী মিট রমনির মনোনয়ন চূড়ান্ত করা হবে। গত সোমবার কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও কনভেনশনের গুরুত্বপূর্ণ কার্যতালিকার বেশ পরিবর্তন করা হয়েছে। কারণ গালফ উপত্যকায় সৃষ্ট হারিকেন আইজাকের ছোবলের ভয়ে কনভেনশনের কার্যতালিকায় বেশকিছু পরিবর্তন করতে বাধ্য হয়েছেন বলে জানা যায়। রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রিন্স প্রিবাস

গতকাল কনভেনশন শুরু হবার পর এক প্রার্থনা সভায় বলেন, ২০০৫ সালের হ্যারিকেন ক্যাটরিনা লুজিয়ানায় যে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ঠিক একই সময় ২০১২ সালে ফ্লোরিডার রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। পার্টির চেয়ারম্যান বলেন, আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা করছি যাতে লুজিয়ানার পুনরাবৃত্তি এখানে না হয়। সেখানে হ্যারিকেন আইজাকের ছোঁচলের ভয়ে সবধরণের সতর্কতা মূলক ব্যবস্থা নেয়া হয়েছে। তবে ফ্লোরিডার টেম্পার সাথে অনেক এয়ার লাইন্সের ফ্লাইট বাতিল করা হয়েছে। অনেক ডেলিগেটস কনভেনশনে উপস্থিত হতে পারেননি। নিউজার্সির গভর্নর খৃস খৃষ্টি কনভেনশনে কীনোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন।

গভর্নর খৃষ্টি গত সোমবার কনভেনশনে বক্তৃতা করার কথা থাকলেও সেটা পরিবর্তন করে আজ করা হয়েছে। এছাড়া আজ আরও বক্তৃতা করবেন সিনেটর জন ম্যাককেইন এবং এনা রমনি। মোট চার দিনের কনভেনশন সম্ভবত একদিন বাড়ানো হতে পারে হ্যারিকেন আইজাকের কারণে। শেষ দিন মিট রমনি মনোনয়ন গ্রহণ করে আমেরিকার জনগণের উদ্দেশ্যে বক্তৃতা করবেন।

লুজিয়ানায় জরুরি অবস্থা

কনভেনশনকে সামনে রেখে ফ্লোরিডার পার্শ্ববর্তী অঙ্গরাজ্য লজিয়ানায় গতকাল স্টেট অব ইমারর্জেন্সী বা জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। হ্যারিকেস আইজাকের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ভয়ে লজিয়ানার রিপাবলিকান দলীয় গভর্নর ববি জিনডান কনভেনশনে যাওয়া বাতিল করেছেন।

রমনির জনপ্রিয়তা বৃদ্ধি

রিপাবলিকান কনভেনশনকে কেন্দ্র করে এবিসি নিউজ এবং ওয়াশিংটন পোস্টের সর্বশেষ জনমত জরিপে দেখা যাচ্ছে নভেম্বরের অনুষ্ঠিতব্য নির্বাচন যদি এখন অনুষ্ঠিত হয় তাহলে রিপাবলিকান প্রার্থী মিট রমনি পাবেন ৪৭% ভোট এবং ডেমক্র্যাট প্রার্থী প্রেসিডেন্ট ওবামা পাবেন ৪৬% ভোট।

Share this post

Add comment




You are here: প্রথম পৃষ্ঠা রিপাবলিকান কনভেনশন শুরু