এখন সময় রিপোর্ট : দেশে একদিকে আওয়ামী দুঃশাসন অন্যদিকে ভারতীয় আগ্রাসণ চলছে। এ অবস্থায় দেশ ও মানুষকে রক্ষা করতে দেশ নেত্রী বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আন্দোলনে প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্র জাসাসের ইফতার পার্টিতে বক্তারা এ আহবান জানান। গত ৬ আগষ্ট সোমবার নিউ ইয়র্কের জ্যামাইকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ইফতার পার্টি শেষে যুক্তরাষ্ট্র জাসাস সভাপতি গোলাম ফারুক শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা বেলাল মাহমুদ, কেন্দ্রীয় জাসাস-এর সদস্য ও বিএনপি নেতা কাজী সাখাওয়াত হোসেন আযম, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি মওলানা আতিকুল্লাহ, বিএনপি নেত্রী সৈয়দা মাহমুদা শিরিন, বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস খান, রিয়াজ চৌধুরী, যুক্তরাস্ট্র জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খোকন। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুক্তরাষ্ট্র জাসাস নির্বাচিত সাধারণ সম্পাদক বাহলুল সৈয়দ উজ্জল।
বক্তারা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এবং ভারপ্রাপ্ত মহাসচিব ফখরুল ইসলাম আলগীরের নেতৃত্বে সরকার পতনের আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান। ইফতার পার্টিতে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া মুনজাত করা হয়। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান মরহুম রিয়ার এডমিরাল মাহবুব আলী খান রুহের মাগফেরাত কামনায় এবং কেন্দ্রীয় বিএনপির সাংস্কৃতিক সম্পাদক গীতিকার অসুস্থ গাজী মাজহারুল হক আনোয়ারের রোগমুক্তি কামনায় দোয়া মুনাজাত করা হয়। ইফতার মাহফিলে বিশেষ দোয়া পরিচালনা করেন মওলানা আতিকুল্লাহ। ইফতারের সময় আযান পরিবেশন করে নতুন প্রজন্মের মোহাম্মদ ওমর ফারুক।
ইফতার পার্টিতে কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাবুল চৌধুরী, বিশিষ্ট অভিনেতা, নাসিমুল গণি বুলেট, বিএনপি নেতা নূর মোহাম্মদ, এম এ খালেক আকন্দ, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল মওলা, টাঙ্গাইল জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার বদরুজ্জামান পিকলু, টাঙ্গাইল জেলা যুবদলের সভাপতি খন্দকার আহমেদুল হক শাতিলসহ বিপুল সংখ্যক বিএনপির সমর্থক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন।







