পিপল এন টেক’র ইফতার পার্টি অনুষ্ঠিত

বাবুল নকরেক ও আব্দুস সাত্তার : পিপল এন টেক এর ইফতার পার্টিতে বাংলাদেশী কউনিটির জন্য দুটো স্কলারশীপ প্রোগ্রাম চালু করার ঘোষণা দেয়া হয়েছে। গত ১২ আগস্ট রবিবার ভিয়নো’য় অনুষ্ঠিত এক আরম্ভর ইফতার পার্টিতে এই ঘোষণা দেন প্রতিষ্টানের প্রেসিডেন্ট ফারহানা হানিপ। স্কলারশিপ দু’টি হচ্ছে এফআইটি (ঋওঞ) ‘ফিমেল ইন ইনফরমেশন টেকনলজি’ ও বিআইটি(ইওঞ) ‘বাংলাদেশ ইন ইনফরমেশন টেকনলজি’।
পিপল এন্ড টেক এর সিইও আবুবকর হানিপ তাঁর বক্তব্যে বলেন পিপল এন্ড টেক লাভ জনক প্রতিষ্ঠান হলেও বাংলাদেশের এবং কমিউনিটির বৃহত্তর স্বার্থে আগেও কাজ করেছে, এখনও করছে এবং ভবিষ্যতেও একই ভাবে কাজ করে যেতে চায়। সেক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে পতিষ্ঠানটির সাম্প্রতিককালের ৭ জন সফল ছাত্র-ছাত্রী বক্তব্য রাখেন। তারা ৮০ হাজার থেকে ২ লক্ষ ডলার আয়ের চাকুরী পেয়েছেন বলে তাদের বক্তব্যে উল্লেখ করেন। ছাত্ররা তাদের সাফল্যের পেছনে আবু হানিপের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান।
ইফতার পার্টিতে আরো বক্তব্য রাখেন বায়ার প্রেসিডেন্ট ড. বশির আহমেদ, প্রিয বাংলার বোর্ড অব ডিরেক্টর প্রিয়লাল কর্মকার, ইঞ্জিনিযারস এসোসিয়েশনের সভাপতি নাসরীন চৌধুরী, এখন সময’র ম্যানেজিং এডিটর আব্দুস সাত্তার প্রমুখ।











