Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



একই সাথে বাংলাদেশের বাহিরে অবস্থা করেছিলেন চার শীর্ষ ব্যক্তি

  • PDF

বিশেষ প্রতিবেদক, ঢাকা : প্রশাসনিক এবং রাজনৈতিক অঙ্গনের শীর্ষ ব্যক্তিত্ব বা হাইকমান্ড একই সাথে দেশের বাহিরে অবস্থান করেছিলেন। অনেকটা কাকতালীয়ভাবেই বিদেশে রয়েছেন প্রেসিডেন্ট জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। যদিও মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় এসে পৌঁছেছেন।  এদিকে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ৫ দিনের সরকারি সফরে সোমবার জেদ্দায় পৌঁছেছেন। সৌদি বাদশা আব্দুল্লাহর আমন্ত্রণে এবং ওআইসির সম্মেলনে যোগ দিতে তিনি সেখানে যান।

পররাষ্ট্রমন্ত্রী ডা দিপু ছাড়াও বাংলাদেশ সরকারের একটি উচ্চুর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্রপতি।

আগামী ১৪ থেকে ১৫ আগস্ট মক্কায় অনুষ্ঠিত ইসলামিক সম্মেলনে যোগ দেবেন। এতে বাংলাদেশ ছাড়াও ওআইসিভুক্ত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন। আগামী ১৭ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

ওদিকে পুষ্টিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে গত শনিবার যুক্তরাজ্যে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে দেশে ফেরেন।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন। আগামী ২৭ রমজান রাতে লাইলাতুল কদর পালন করে ২৯ রমজান তার দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে বিশেষ আমন্ত্রণে সোমবার ভারত গেলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ছাড়েন। ১৮ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

জানা গেছে, ৫ দিনের এই সফরে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকারের উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবেন এরশাদ। তবে কেন হঠাৎ তার এই সফর, সে বিষয়ে মুখ খুলছেন না দলের শীর্ষ নেতারা।

Share this post

Add comment




You are here: প্রথম পৃষ্ঠা একই সাথে বাংলাদেশের বাহিরে অবস্থা করেছিলেন চার শীর্ষ ব্যক্তি