Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



রায়ানর ভদ্র, পরিকল্পনা সঠিক নয় : ওবামা

  • PDF

এখন সময় ডেস্ক : যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মিট রমনির রানিংমেট পল রায়ানের প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। রায়নকে ভদ্র ও বন্ধুত্বপূর্ণ মানুষ হিসেবে উল্লেখ করেছেন তিনি। তবে অর্থনীতি বিষয়ে রায়ানের দৃষ্টিভঙ্গির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন তিনি। রায়ানকে কংগ্রেসে রিপাবলিকানদের ‘আদর্শিক নেতা’ বলে আখ্যা দিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় তাকে স্বাগত জানিয়েছেন ওবামা। শিকাগোতে তহবিল সংগ্রহের সময় তরুণ সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ওবামা প্রতিপক্ষ শিবিরের ওই প্রার্থীর প্রশংসা করেছেন বলে এনডিটিভির এক

খবরে বলা হয়েছে।

ভাষণে ওবামা জানান, দেশকে পরিচালনার জন্য রায়ানের পরিকল্পনার সঙ্গে তিনি একমত নন।

তিনি বলেন, জনাব রায়ান এবং কংগ্রেসে তার মিত্ররা একটি ভ্রান্ত চিন্তার মধ্যে রয়েছেন। তারা মনে করেন কিছু আইন আর ধনীদের ওপর করারোপের মাধ্যমে কর্মসংস্থানের পথ সুগম করা সম্ভব।

শনিবার যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মিট রমনি ভাইস প্রেসিডেন্ট পদে তার রানিংমেট হিসেবে পল রায়ানকে বেছে নেন। ডেমক্রেটরা পল রায়ানের বাজেট কমানোর ফর্মুলার সমালোচনা করেছেন।

ডেমক্রেটদের বিবেচনায়, রায়ানের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা বয়স্ক, শিক্ষার্থী ও মধ্যবিত্তদের জন্য ক্ষতিকর হবে।

২০১১ ও ২০১২ সালে প্রেসিডেন্ট ওবামা সরকারের বাজেটের বিকল্প বাজেট তুলে ধরে আলোচনায় আসেন রায়ান। ‘সমৃদ্ধির পথ’ নামে পরিচিত তার ওই বাজেট প্রস্তাবে সরকারি ব্যয় ও কর কমানোর প্রস্তাব দেন তিনি। ওবামার স্বাস্থ্যসেনা নীতি নিয়েও তার ভিন্ন অবস্থান রয়েছে।

Share this post

Add comment




You are here: প্রথম পৃষ্ঠা রায়ানর ভদ্র, পরিকল্পনা সঠিক নয় : ওবামা