শেখ হাসিনা-খালেদার ঈদ শুভেচ্ছা বিনিময়

  • PDF

ঢাকা অফিস : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া পরস্পরের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন। ঈদ কার্ড পাঠিয়ে তারা এই শুভেচ্ছা বিনিময় করেছেন। দু’নেত্রীর মধ্যে দীর্ঘদিন দেখা-সাক্ষাৎ না হলেও ঈদ কার্ডের মাধ্যমে তারা প্রতি বছরই শুভেচ্ছা বিনিময় করে থাকেন। প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা আখতার আহমেদ সোমবার দুপুরে সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঠানো শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। পরে বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ সেলিনা বেগমের কাছে খালেদা জিয়ার পক্ষ থেকে পাঠানো ঈদ কার্ড পৌঁছে দেন।

দেশের শীর্ষ তিন নেতা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতার কেউই বর্তমানে দেশে নেই। ওআইসি সম্মেলনে যোগ দিতে রাষ্ট্রপতি সৌদি আরবে, একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে শেখ হাসিনা লন্ডনে অবস্থান করছেন। অন্যদিকে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া ওমরাহ পালনের জন্য সৌদি আরবে রয়েছেন।

Share this post

Add comment




Joomla Templates and Joomla Extensions by JoomlaVision.Com
  • পপাত ধরণীতল!!

    পপাত ধরণীতল!!

    সাঈদ তারেকএই ভাটি বেলায় এসে সিটি ইলেকশনের বুদ্ধিটা কে যে দিয়েছিল! কি হতো চার সিটিতে নির্বাচনটা না করালে! মেয়াদ শেষ হয়ে গেছিলো? তো মেয়াদ তো ঢাকারও শেষ হয়ে গেছে পাঁচ…

  • চার সিটি নির্বাচনের ফলাফল তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    চার সিটি নির্বাচনের ফলাফল  তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নাকি বিপক্ষে ?

    জাহিদ হাসান বর্তমান ক্ষমতাসীন সরকারের আমলে এবং নির্বাচন কমিশনের অধীনে ১৫ জুন রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের নির্বাচন হয়ে গেল, এতে সব কয়টা মেয়র ও অধিকাংশ কাউন্সেলর পদে…

  • তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    তারেক জিয়া দেশে ফিরলে বিএনপি’র লাভ-ক্ষতি

    সাঈদ তারেক ............ কয়েক দিন আগে দেখা গেল তারেক জিয়া দেশে ফিরে আসছেন- এই এক খবরে সরকারি দলের লোকজনের কাপড়-চোপড় নষ্ট হবার দশা! শুরু হলো স্বভাবসূলভ প্রলাপ বকা। এক মন্ত্রী…

  • বাংলাদেশে শত্রুশক্তির যুদ্ধ

    ফিরোজ মাহবুব কামাল ......... শত্রুপক্ষের রণকৌশল : মুসলমানগণ কোন কালেই শত্রুমুক্ত ছিল না। আজও নয়। যেখানেই মুসলমান আছে সেখানে শয়তান এবং তার দলবল ও রণকৌশলও আছে। কোন বিজন দ্বীপে ঈমানদার…

  • বিরোধী দলকে জুজুর ভয় দেখানো হচ্ছে ১/১১ এর সরকার কি তত্ত্বাবধায়ক ?

    জাহিদ হাসান .......... দেশে আর কয়েক মাস পরেই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের ৫ বছরের মেয়াদ শেষ হবে, নিয়ম অনুযায়ী বা সংবিধান মেতাবেক ২০১৪ সালের জানুয়ারী মাসের মধ্যে পরবর্তি সংসদ…

You are here: প্রথম পৃষ্ঠা শেখ হাসিনা-খালেদার ঈদ শুভেচ্ছা বিনিময়