Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

  • PDF

ঢাকা অফিস : গ্লোবাল হাঙ্গার ইভেন্ট সম্মেলন ও লন্ডন অলিম্পিকের সমাপনী আসরে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালার (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। এসময় বিমান বন্দরে তাকে স্বাগত জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী ফারুক খান, চিফ হুইপ আবদুস শহীদ ও তিন বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর এবারের সফরসঙ্গী হিসেবে ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।

তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে গত শনিবার লন্ডনের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি হোটেল সেইন্ট প্যানক্রাস রেনেসাঁয় অবস্থান করেন।

রোববার বিকেলে ১০ ডাউনিং স্ট্রিটে শেখ হাসিনা গ্লোবাল নিউট্রিশন সম্মেলনে যোগ দেন এবং উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং ব্রাজিলের উপরাষ্ট্রপতিও এই সম্মেলনে অংশ নেন।

রোববার সন্ধ্যায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী অ্যান্ড্রু মিশেল হোটেল সেইন্ট প্যানক্রাস রেনেসাঁয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

এর আগে অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে গত মাসের শেষের দিকেও লন্ডন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। পাঁচ দিনের ওই সফর শেষে তিনি ৩০ জুলাই দেশে ফেরেন।

Share this post

Add comment




You are here: প্রথম পৃষ্ঠা দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী