Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



জালালাবাদ এসোসিয়েশন’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • PDF

এখন সময় রিপোর্ট : জালালাবাদ এ্যাসোসিয়েশনের উদ্যোগে গত রোববার ৭ আগষ্ট উডসাইডের ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হল ইফতার মাহফিল। এতে নবনির্বাচিত জালালাবাদ এ্যাসোসিয়েশনের কর্মকর্তা, বিদায়ী কমিটির কর্মকর্তাগণ ছাড়াও বিভিন্ন আঞ্চলিক সামাজিক, সাংস্কৃতিক, ও রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরা স্বতস্ফুর্তভাবে যোগ দেন। তিন শতাধিক প্রবাসী বাংলাদেশীর এই চমৎকার মিলনমেলায় সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী ও বিজীত প্রার্থীরা ভবিষ্যতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে জালালাবাদকে গতিশিীল ও জনকল্যাণকর সংগঠন হিসাবে সুপ্রতিষ্ঠিত করার অঙ্গীকার করেন।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বদরুন্নাহার খান মিতা। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হাসিব মামুন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালানাদের নব নির্বাচিত সভাপতি জন উদ্দীন, সাধারণ সম্পাদক আহমদ জিলু, প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজ উদ্দীন, কবি শেখ ওয়াহিদুর রহমান, মাহবুবুর রহমান, আব্দুল বাসিত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নিজাম চৌধুরী, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী, বিগত নির্বাচনে সভাপতি পদের প্রতিদ্বন্দ¦ী মীর্জা মামুন, সাবেক সাধারণ সম্পাদক মিছবাহ মজিদ, বাংলাদেশ সোসাইটি নিউইয়র্কের সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, ট্রাস্টি বোর্ডের সদস্য তোফায়েল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বদরুন্নাহার খান মিতা বলেন, জালালাবাদের কল্যণে আমাদের সার্বক্ষণিক প্রয়াসে কোন কার্পণ্য ছিল না। তারপরও অনেক সীমাবদ্ধতার কারণে অভিষ্ট লক্ষ্যে পৌছা সম্ভব হয়নি আমাদের। বিষয়টি সবাইকে ক্ষমা সুব্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি জন উদ্দীন বলেন, নির্বাচন শেষ হওয়ার পর আর জালালাবাদবাসীর মধ্যে প্যানেল নেই। এখন আমরা সবাই এক প্যানেলের লোক। জালালাবাদের ¯¦ার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বি সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী বেলাল উদ্দীন ও পংকি মিয়া যে কোন কাজে নবনির্বাচিত কমিটিকে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বিভিন্ন বক্তারা বলেন, জালালাবাদের বিদায়ী কমিটি বাংলাদেশী কমিউনিটিতে ঐক্য সংহতি ও ভ্রাতৃত্ববোধের এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্য তারা সভাপতি ও কার্যকরী কমিটির সবাইকে অভিনন্দন জানান।

ইফতার মহফিলে দোয়া পরিচালনা করেন মওলানা সাইফুল আলম সিদ্দিকী।

Share this post

Add comment


You are here: শেষ পৃষ্ঠা জালালাবাদ এসোসিয়েশন’র ইফতার মাহফিল অনুষ্ঠিত