ইয়ুথ কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকান (ওয়াইসিবিএ) এর আয়োজনে গত ৭ আগষ্ট রোববার বিকালে ক্রেডিট বিষয়ক একটি কর্মশালার অনুষ্টিত হয়। দক্ষিণ এশীয় এনজিও ছায়া সিডিসির সহযোগিতায় উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয় জ্যাকসন হাইটস এ অবস্থিত ছায়া’র অফিসে। কর্মশালায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ছায়া সিডিসির ডেপুটি ডিরেক্টর আফরিন আলম। কর্মশালায় ওয়াইসিবিএ এর সাধারণ সম্পাদক ওমর ফারুক রিপন স্বাগত বক্তব্য রাখেন। কর্মশালা শেষে ইফতার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
আলোচনা পর্বে আফরিন আলম তার বক্তব্যে বলেন, ক্রেডিট-এর সঠিক ব্যবহারের কারণে একটি মানুষ যেমন অনেক সুবিধা নিতে পারে, উন্নতি করতে পারে ঠিক একইভাবে এর ভুল ব্যবহারের কারণে একটি মানুষ ধ্বংস হয়ে যেতে পারে। বিশেষ করে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে পুরো বিষয়টির গুরুত্বই আগের চাইতে অনেক বেড়ে গেছে। তিনি ক্রেডিট কি, ক্রেডিট রিপোর্ট এবং ক্রেডিট স্কোর কি? এগুলো কিভাবে দেখতে হয়? বিভিন্ন রকম ক্রেডিট স্কোর সম্পর্কে ধারণা, ক্রেডিট স্কোর কিভাবে তৈরি হয়, ভাল ক্রেডিট কিভাবে তৈরি করা যায়? ক্রেডিট একাউন্ট কিভাবে পরিচালনা করা উচিত? ক্রেডিট ভাল রাখা এবং দেনা শোধের বিভিন্ন পরামর্শ এবং সর্বোপরি ক্রেডিট কেন এতটা গুরুত্বপূর্ণ এসব বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। কর্মশালার বিভিন্ন পর্যায়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে আরো যারা অংশ নেন তারা হলেন ওয়াইসিবিএ এর অন্যতম উপদেষ্টা শাফি মাহমুদ ও মোঃ হক নেওয়াজ নাদিম, মোঃ গোলাম মোস্তফা, মোঃ লিয়াকত হোসেন শাহীন, সাইফুল ইসলাম নাদিম, শাকিল মাহমুদ খান তানাম, জসীম উদ্দিন ভূইয়া, শুভ রহমান, মোঃ মোজাক্কের হোসেন, জাহাঙ্গীর এইচ মিয়া, মশিউর রহমান, সাইফুল ইসলাম মাসুদ, মোঃ আকরামুল হক, আলমগীর হোসেন, মাহিন, আব্দুল হাই, সাইয়েদ আহমেদ, বরুণ চক্রবর্তী, মুক্তার, হাসান চৌধুরী, আব্দুল কুদ্দুছ প্রমূখ। কর্মশালার সমাপনী পর্যায়ে ছায়া সিডিসির লিড কমিউনিটি অর্গানাইজার ওয়াইসিবিএ-এর সদস্য ও অতিথিদের উদ্দেশ্যে ছায়া’র ভাড়াটে অধিকার নিয়ে নিয়মিত ক্লিনিকসহ অন্যান্য কর্মসূচী নিয়ে কথা বলেন। সবশেষে ইয়ুথ কংগ্রেস অব বাংলাদেশী আমেরিকান-এর সভাপতি রাসেল কবির সবাইকে ধন্যবাদ সমাপ্তি ঘোষণা করেন।
-সংবাদ বিজ্ঞপ্তি









