এখন সময় রিপোর্ট : নিউ ইয়র্কের ব্রুকলীনের ওজনপার্কে সর্ব প্রথম বাংলাদেশী মালিকানাধিন গ্রোসারী হচ্ছে আল আমীন। ১৯৮৭ সালে ওজনপার্কের লিবার্টি এভিনিউতে মো. সামছুদ্দিন তার ভাইয়দের নিয়ে যৌথভাবে গ্রোসারীটি প্রতিষ্ঠা করেন। আল আমিন গ্রোসারীর অন্যতম প্রতিষ্ঠাতা বদরুল উদ্দিন বলেন, তৎকালীন সময়ে ওজনপার্ক এলাকায় বাংলাদেশীদের বসবাস কম ছিলো। সেসময় প্রতিকূল অবস্থার মধ্যে ব্যবসা করতে হয়েছে। এ এলাকায় কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তদের সঙ্গে লড়াই করে আজকের অবস্থানে এসেছি।
ওজনপার্কে লিবার্টি এভিনিউ’র ১৬৭ ফর্বেল স্ট্রিটে সর্বপ্রথম ২৪ ঘন্টার গ্রোসরী হিসেবে ২০০৭ সালে মতিন সুপার মার্কেট প্রতিষ্ঠা করেন ব্যবসায়ী আবুল কালাম। এ প্রতিষ্ঠানের ব্যবসায়িক অংশীদার হিসেবে রয়েছেন আবুল খায়ের ও খসরুজ্জামান। মতিন সুপার মার্কেট স্বল্প সময়ে ওজনপার্ক এলাকায় পরিচিত হয়ে উঠে। গ্রোসারীতে সাফল্যের পর লিবার্টি এভিনিউতে মতিন সুইটস এন্ড রেস্টুরেন্টও প্রতিষ্ঠা করে। মতিনের জনপ্রিয়তা প্রসঙ্গে খসরুজ্জামান বলেন, আমরা কথায় ও কাজে মিল রেখে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছি, যার কারণে প্রবাসী বাংলাদেশীরা আমাদের উপর আস্থা রেখেছে।
মতিন সুপার মার্কেটের আগে লিবার্টি এভিনিউতে ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়েছে বাংলা সুপার মার্কেট। এ গ্রোসারীর মালিক হলেন আলমগীর আলম ও মো. দেলওয়ার। পরে প্রতিষ্ঠা হয় এসএন আলী গ্রোসারী যার বর্তমান নাম লিবার্টি এভিনিউ গ্রোসারী। তবে এ গ্রোসারীটি এখনো এসএন আলী নামে ওজনপার্ক এলাকায় পরিচিত। প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হলেও মো. আলী আশরাফ গ্রোসারিটির কর্ণধার হিসেবে রয়েছেন। আলী আশরাফ জানান, আমাদের গ্রোসারীতে টাটকা সবজি ছাড়াও লাইভ ফিস রয়েছে।
মো. জয়নাল উদ্দিন আহমদ ও নাজমুল হকের যৌথ মালিকানায় ২০১০ সালে ওজনপার্ক এলাকার ১০১ এভিনিউ ও ৮০ স্ট্রিটে প্রতিষ্ঠিত হয়েছে ওজনপার্ক সুপার মার্কেট এন্ড হালাল মিট। একই এভিনিউতে শাহজালাল সুপার মার্কেট ও হালাল মিট নামে আরেকটি গ্রোসারী রয়েছে।
লিবার্টি এভিনিউতে সর্বশেষ তানবীর গ্রোসারী নামে আরেকটি নতুন গ্রোসারী চালু হয়েছে। ১০৭৫ লিবার্টিতে অবস্থিত গ্রোসারীটির মালিক হলেন সাজ্জাদ মিয়া। তিনি জানান, আমাদের গ্রোসারীটি নতুন হলেও ভালোই গ্রাহক সাড়া পেয়েছি।











