এখন সময় রিপোর্ট : ক্যাবীদের সংগঠন বলাকা ওয়েলফেয়ার এসোসিয়েটসের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২ আগষ্ট নিউ ইয়র্কের এস্টোরিয়ার একটি হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা এবং দোয়া পরিচালনা করেন মাওলানা মুফতি ফায়েকুদ্দীন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বলাকার সভাপতি সেলিম সরদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এটর্নী মঈন চৌধুরী, যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু, বলাকার সাধারর সম্পাদক মুমিত মাসুদ ও ইফতার মাহফিলের আহবায়ক মো. সাইফুল ইসলাম।











