Tuesday,
December 18 - December 24 , 2012 > Volume 13 > Issue 04



তহবিল সংগ্রহে ওবামার চেয়ে এগিয়ে রমনি

  • PDF

এখন সময় ডেস্ক : নির্বাচনী তহবিল জোগাড়ে প্রতিদ্বন্দ¦ী প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে আরো এগিয়েছেন মিট রমনি। বড় অঙ্কের তহবিল সংগ্রহ করে রমনি জুনেই ওবামাকে পেছনে ফেলেছিলেন। জুলাইয়ে রমনি শিবির জোগাড় করেছে আরো বেশি তহবিল। জুলাইয়ে রমনি আর তার রিপাবলিকান পার্টির সংগ্রহ ১০ কোটি ১৩ লাখ ডলার। জুনে যা ছিল ১০ কোটি ৬ লাখ ডলার। ওই মাসে ওবামার চেয়ে

এ তহবিল ছিল ৩ কোটি ৫০ লাখ ডলার বেশি। ফলে তহবিল সংগ্রহের দিক থেকে রমনির জন্য বড় ধরনের আরেকটি অনুকূল মাস ছিল জুলাই। ৬ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামাকে পরাজিত করার লড়াইয়ে যে মাসে শক্তিশালী অর্থনৈতিক ভিত গড়ে নিয়েছেন রমনি।

নতুন তহবিলের পাশাপাশি রমনিসহ রিপাবলিকান ন্যাশনাল কমিটি এবং স্টেট পার্টি সদস্যদের হাতে নগদ আরো ১৮ কোটি ৫৯ লাখ ডলার থাকার কথা জানান দেওয়ারও পরিকল্পনা করেছে রমনি শিবির।

রিপাবলিকান, স্বতন্ত্র ও ডেমোক্র্যাটদের বৃহত্তর পরিসর থেকে অনুদান আসছে বলে জানিয়েছেন রমনির অর্থ ব্যবস্থাপনা প্রধান স্পেনসার জিক।

ওদিকে, ডেমোক্র্যাট শিবির নির্বাচনী প্রচারাভিযানে মাত্রাতিরিক্ত ব্যয়ের আশঙ্কা প্রকাশ করেছে। এদিক থেকে নির্বাচনী তহবিলের ক্ষেত্রে ওবামার চেয়ে রমনি ও তার মিত্ররাই বেশি সাচ্ছ্যন্দ উপভোগ করবেন- তেমন লক্ষণই দেখা যাচ্ছে জুলাইয়ের অঙ্কে।

এ মাসে থাম্পায় রিপাবলিকান পার্টির কনভেনশনে ওবামার প্রতিপক্ষ প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হবে মিট রমনিকে। আর তার পরমুহূর্ত থেকেই বিপুল নির্বাচনী তহবিল নিয়ে জোরেসোরে প্রচারাভিযান শুরু করে দিতে পারবেন রমনি।

Share this post

Add comment




You are here: প্রথম পৃষ্ঠা তহবিল সংগ্রহে ওবামার চেয়ে এগিয়ে রমনি