বিদেশি কূটনীতিকদের সাথে বেগম খালেদা জিয়ার ইফতার

  • PDF

ঢাকা অফিস : ঢাকায় বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইফতার করলেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। বুধবার রাজধানীর হোটেল রূপসী বাংলায় মুসলিম দেশসহ বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিকদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করে বিএনপি।

ইফতারের আগে বিরোধী দলীয় নেতা বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে কুটনীতিকরা বাংলাদেশসহ মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

খালেদা জিয়া কূটনৈতিক কোরের ফিলিস্তিনি রাষ্ট্রদূত শাহের মোহাম্মদ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল-বুসাইরীসহ কুয়েত, কাতার, ইন্দোনেশিয়া, জাপান ও চীনের রাষ্ট্রদূতদের নিয়ে একই টেবিলে বসে ইফতার করেন।

ইফতার পার্টিতে পাকিস্তানের হাইকমিশনার আফরাসিয়াব মেহেদি হাশমী কোরেশী, ভারতীয় হাইকমিশনার পংকজ শরণ ছাড়াও যুক্তরাজ্য, চীন, রাশিয়া, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, মরক্কো, কুয়েত, কাতার, ব্রুনাই, ফ্রান্স, ইরান, ইরাক, মিয়ানমার, ইন্দোনেশিয়া, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, থাইল্যাল্ড, ফিলিপিইন, নরওয়ে, নেপাল, ভুটান, ভ্যাটিকান সিটির কূটনীতিকরা যোগ দেন। এছাড়া ছিলেন বিশ্বব্যাংক ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি।

এ সময় ইফতারে উপস্থিত ছিলেন- সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান, সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক হাইকমিশনার সাবিহ উদ্দিন আহমেদ, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আসম হান্নান শাহ, সারোয়ারি রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, ওসমান ফারুক, ইনাম আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক গিয়াস কাদের চৌধুরী, আ.ন.হ এহছানুল হক মিলন, ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজ উদ্দিন আহমেদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, চলচিত্রকার চাষী নজরুল ইসলাম, অধ্যাপক আসিফ নজরুলসহ অন্যান্যরা।

 

Share this post

Add comment


You are here: মূল পাতা প্রতিদিনের খবর বিদেশি কূটনীতিকদের সাথে বেগম খালেদা জিয়ার ইফতার