
এখন সময় রিপোর্ট : নিউ ইয়র্কে পুলিশের সামনেই এক বাংলাদেশী উপর হামলা করেছে কৃষ্ণাঙ্গ দুবৃর্ত্ত। আহতের নাম মাহফুজুল করিম সোহাগ (৩০)। গত ৩১ জুলাই রাত সাড়ে ১১ টার ব্রুকলীনের ওজনপার্ক এলাকার ইউক্লিড ও পিটকিনে এভিনিউনিতে এ ঘটনা ঘটে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, জায়রো ব্যবসায়ী সোহাগ (৩০) তার দোকানের সামনে কর্মরত অবস্থায় অতর্কিতে এক কৃষ্ণাঙ্গ তাকে যুবক কিল ঘুষি মারতে থাকে। এসময় সোহাগ সাইড ওয়াকে লুটিয়ে পড়ে। হামলায় তার নাক ও মুখ ফেটে যায়। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা পায়।
হামলার সময় কয়েক হাত দূরেই টহলরত পুলিশ উপস্থিত ছিলো। ঘটনার পর হামলাকারী দুবৃর্ত্তকে আটক করেছে। আহত সোহাগকে পুলিশ উদ্ধার করে হাসপাতাল পাঠিয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
আহত সোহাগ জানান, আমি জায়রো দোকানের সামনে দাড়ানো ছিলাম, হঠাৎ করে লোকটি আমার ওপর হামলা করে। কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছিনা। পুলিশ জানিয়েছে, হামলাকারী কৃষ্ণাঙ্গ যুবক হোমলেস ও মাদকাসক্ত।
হামলার সঙ্গে সঙ্গে কমিউনিটি লীডার মোহাম্মেদ শাহ জাহান সি.আই.আর কমিউনিটি টহলরত টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি তাৎক্ষনিক টহলরত পুলিশের কাছে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তির শাস্তির দাবী করেছেন।
শাহ জাহান বলেন, দীর্ঘ দিন ধরে কৃষ্ণাঙ্গ দুবৃর্ত্তরা বাংলাদেশীদের উপর হামলা করে মালামাল লুটপাট করে যায়। প্রতি মাসে অন্তত ১০/১২ জন হামলার শিকার হয়েছে। ২০০৮ সাল থেকে ইস্ট নিউ ইয়র্কে সিটি লাইন এলাকায় কাউন্সিল অফ ইমিগ্রেশন রাইটস (সি.আই.আর) নিজস্ব অর্থায়নে কমিউনিটি টহল টিম গঠন করে টহলের ব্যবস্থা করা হয়। এরপর থেকে এধরণের ঘটনা কমে আসে। অনেক দিন পর আবার কোন বাংলাদেশী হামলার শিকার হয়েছেন। এ ধরণের ঘটনা বন্ধে পুলিশের সহযোগিতা ও কমিউনিটির আরো সচেতনতা কামনা করেছেন।





