
ঢাকা অফিস : গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় নির্দলীয় বলে কোন কথা নেই সবই দলীয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা ম-লির সদস্য ও দপ্তর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। মঙ্গলবার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীতে বাংলাদেশ পর্যটন এন্ড এনভায়রনমেন্ট সোসাইটি ও সার্ক চিলর্ডেন ফোরাম আয়োজিত পদ্মা সেতু নির্মানে আমাদের করনীয় শীর্ষক আলোচনা ও জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদে স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে সুরঞ্জিত সেন গুপ্ত এবলেন। তিনি বলেন, সারা পৃথিবীর দৃষ্টি এখন আমাদের দিকে। আমাদের নিজেদের মধ্যে চিন্তা প্রসারিত করতে হবে।
তত্বাবধায় সরকার ব্যাবস্থা সম্পর্কে বিএনপির দাবি প্রসঙ্গে তিনি বলেন, দলীয় সরকার ব্যবস্থায় নির্বাচন হলেও সেখানে আপনাদের প্রতিনিধি থাকবে যারা সবাই মিলে নির্বাচন কমিশনকে সাহায্য করবে। এটা নিয়ে আর দ্বিমত হবে না বলেও মন্তব্য করেন দপ্তর বিহীন এই মন্ত্রী।
মন্ত্রী বলেন, যমুনা সেতুর মাধ্যমে উত্তরবঙ্গকে এক করতে পেরেছি। পদ্মা সেতু হলে দক্ষিণাঞ্চলকেও একত্র করা যাবে। এছাড়া মংলা বন্দরের পুরো ব্যবহার হবে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, আমারা এখনো ঐ অঞ্চলে গ্যাস ও রেল সংযোগ স্থাপন করতে পানি নি। এই পদ্মা সেতু হলে আঞ্চলিক বৈষম্য দূর হবে। তবে সেতু নিয়ে দাতা গোষ্ঠির সাথে কোন বিরোদ থাকলে তা মেটানে বলে মনে করেন তিনি। বিশ্বব্যঙ্ক টাকা না দিলে নিজের অর্র্থায়নেই করতে হবে বলেও মন্তব্য করেন।
এ প্রসঙ্গে রসিকতার সুরে বলে উঠেন ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে,,,’
জনপ্রিয় নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহামেদ এর মৃত্যুতে জাতি শোকাহত উল্লেখ করে সুরঞ্জিত বলেন, জাতি তার অকাল মৃত্যু মেনে নিতে পারছে না। এছাড়াও নন্দিত এই কথা সাহিত্যিককে একজন পাঠক ও বিজ্ঞানী হিসেবে উল্লেখ করেন উপস্থিত বক্তারা। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার সংবাদ২৪.নেট ও স্টার বাংলা নিউজ।
সার্ক চিল্ডেন ফোরমের নির্বাহী পরিচালক লায়ন সালাম মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এটিএম মমতাজুল করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. উত্তম কুমার বড়–য়া, ডা. ফরিদুল হাসান, কামরুজ্জামান কামরুল, এম আজিজুল ইসলাম প্রমুখ।







